রক্তদানের উপযোগিতা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের কাল্পনিক সংলাপ।

রক্তদানের উপযোগিতা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের কাল্পনিক সংলাপ।
রক্তদানের উপযোগিতা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের কাল্পনিক সংলাপ।
শিক্ষক: রতন, যাচ্ছ কোথায়? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে!
ছাত্র: স্যার, আমার মায়ের ভীষণ অসুখ। আগামী বুধবার অপারেশন। সেজন্য সামনের হাসপাতালের ব্লাড ব্যাংকে যাচ্ছি। তিন বোতল B+ রক্ত লাগবে।
শিক্ষক: বলো কী রতন! কেন, তোমার মায়ের কী হয়েছে?
ছাত্র: মায়ের ওপেন হার্ট সার্জারি হবে। মা এখন হাসপাতালেই ভরতি আছেন। রক্তের জোগান কম, তাই সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি।
শিক্ষক: তা বুঝলাম, কিন্তু তোমার জন্য কী করা যায় ভেবে পাচ্ছি না। আচ্ছা শোনো, ব্লাড ব্যাংকে তো লাইন দিয়ে রক্ত সংগ্রহ করতে হবে। চলো আমিও তোমার সঙ্গে যাই।
ছাত্র: আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
শিক্ষক: ঠিক আছে! তবে শোনো, আমাদের পাড়ায় আট-দশ জন ব্লাড ডোনার আছেন, রক্তের জোগাড় হয়তো হয়ে যাবে। আগে যেটা পাওয়া যাবে সেটাই গ্রহণ করতে হবে।
ছাত্র: স্যার, রক্তের জোগানের সমস্যা তো লেগেই আছে। এর কোনো সুরাহা কি নেই?
শিক্ষক: অবশ্যই, রক্তদান জীবন দানের সমান। রক্তদানের বিষয়ে সকলকে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে দেশের কোনো মুমূর্ষু রোগী রক্তের অভাবে মারা যাবে না।
ছাত্র: আমার মায়ের অপারেশনের জন্য রক্তের দরকার বলে আমি এর উপযোগিতা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি।
শিক্ষক: হ্যাঁ, তোমাদের মতো যুবসমাজকে এ ব্যাপারে অগ্রণী হতে হবে।
ছাত্র: স্যার, রক্ত সংগ্রহ করলেই তো হবে না, তার রক্ষণাবেক্ষণ?
শিক্ষক : তা তো অবশ্যই, রক্ত সংগ্রহ করে তার উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। তা ছাড়া বিশুদ্ধ রক্ত দরকার। যে-কোনো লোকের কাছ থেকে রক্ত নিলেই হবে না, উপযুক্ত পরীক্ষা করে রক্ত সংরক্ষণ করে গ্রহীতাকে দেওয়া দরকার।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment