রাশিয়ার শিল্পায়নের পক্ষে প্রতিবন্ধকতা কী ছিল

রাশিয়ার শিল্পায়নের পক্ষে প্রতিবন্ধকতা কী ছিল
রাশিয়ার শিল্পায়নের পক্ষে প্রতিবন্ধকতা কী ছিল?

ভূমিকা

বিশালাকার সাম্রাজ্য রাশিয়া ছিল অর্থনীতির ক্ষেত্রে অনগ্রসর। রাশিয়ার অর্থনীতি মূলত কৃষিকেন্দ্রিক।

প্রতিবন্ধকতা

রাশিয়ার শিল্পায়নের পক্ষে বেশকিছু প্রতিবন্ধকতা ছিল, যেমন-

[১] মূলধনের অভাব: শিল্পবিপ্লবের প্রাথমিক শর্ত হল মূলধন। কিন্তু ইউরোপের পশ্চিমি দেশগুলির তুলনায় ভৌগোলিক কারণে রাশিয়া ব্যবসাবাণিজ্যে ছিল পশ্চাদপদ। এবং উনিশ শতকের প্রথমভাগে রাশিয়ায় উন্নত মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা গড়ে না ওঠায় রাশিয়ায় শিল্পবিপ্লব বিকাশের ক্ষেত্রে দেখা দিয়েছিল মূলধনের অভাব।

[২] সমাজ : রাশিয়ার সমাজে ছিল মূলত দুটি শ্রেণি যথা অভিজাত সামন্ত শ্রেণি এবং কৃষক শ্রেণি (যাদের অধিকাংশই ছিল ভূমিদাস)। রাশিয়ার সমাজে শিল্পবিপ্লবের উদ্যোক্তা রূপে মূলধনি বুর্জোয়া শ্রেণির উদ্ভব ঘটেনি।

[৩] চাহিদার অভাব : শিল্প প্রসারের অন্যতম শর্ত হল দেশীয় ও বিদেশি বাজারে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি। রাশিয়া ছিল কৃষিনির্ভর দেশ ও জনগণ ছিল স্বভাবতই দরিদ্র এবং একারণেই সেখানে শিল্পজাত পণ্যের চাহিদার অভাব ছিল।

[৪] রাষ্ট্রব্যবস্থা: ভারী শিল্প গঠনে রাশিয়ার সম্রাটগণ ছিলেন উদাসীন। গোড়ার দিকে একথা বুঝতে না পারায় রাশিয়ায় শিল্পায়ন শুরু হয় ১৮৬০ খ্রিস্টাব্দের পর।

[৫] দক্ষ মজুরের অভাব: দক্ষ মজুর বলতে যা বোঝায় তা রাশিয়ার অভাব ছিল। একমাত্র ভূমিদাস প্রথা উচ্ছেদের পর রাশিয়ায় শিল্পজীবি দক্ষ শ্রমিকের উদ্ভব হয়।

[৬] পরিবহণ ব্যবস্থার অভাব:
রাশিয়ায় পরিবহণ ব্যবস্থা ছিল মধ্যযুগীয়। ঘোড়ার গাড়িতে বা মাথায় মাল পরিবহন দ্বারা শিল্প গঠন করা সম্ভব ছিল না।

উপসংহার

উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, রাশিয়ার শিল্পায়নের পক্ষে প্রতিবন্ধকতার মূল কারণ ছিল রাশিয়ার সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থা ও ভূমিদাস প্রথার অস্তিত্ব। এর পাশাপাশি দুর্বল পরিবহণ ব্যবস্থা ও দক্ষ শিল্পীর অভাবের ফলে রাশিয়ার শিল্পায়ন ব্যাহত হয়।
আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন