রুশ বিপ্লবের সামাজিক পটভূমি কী ছিল

রুশ বিপ্লবের সামাজিক পটভূমি কী ছিল
রুশ বিপ্লবের সামাজিক পটভূমি কী ছিল?

রুশ বিপ্লবের সামাজিক পটভূমি

[১] অভিজাত শ্রেণি: রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার মোট জনসংখ্যার মাত্র ১৭ শতাংশ ছিলেন অভিজাত অথচ এঁরাই ছিলেন সমাজের সমস্ত সুযোগসুবিধার অধিকারী। অভিজাতদের বেশির ভাগই ছিলেন ভূমির উপর নির্ভরশীল এবং রক্ষণশীল।

[২] কৃষক শ্রেণির ক্ষোভ: অন্যদিকে বিশাল কৃষক শ্রেণির কাছে ‘মীর’ নামক গ্রাম্য সমিতিগুলির আধিপত্য দুর্বিষহ হয়ে উঠলে তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে এবং শেষ পর্যন্ত ‘মীর’-গুলির আধিপত্য থেকে মুক্ত হয়। কিন্তু দারিদ্র্যের ফলে জমি কৃষক শ্রেণির হাতছাড়া হয়ে অভিজাত সম্প্রদায়ের কুক্ষিগত হতে থাকে।

[3] মধ্যবিত্ত শ্রেণির আত্মপ্রতিষ্ঠার চেষ্টা: রাশিয়ার কয়েকটি বড়ো শহর ছাড়া মধ্যবিত্ত সম্প্রদায় ছিল সংখ্যায় নগণ্য এবং অর্থনৈতিক অনগ্রসরতার ফলে তাদের উন্নতির পথও রুদ্ধ ছিল। রাষ্ট্র বা সমাজে তাদের কোনো প্রতিষ্ঠা না থাকায় তারাও একটি পরিবর্তনের জন্য ব্যগ্র হয়ে উঠেছিল। 

[৪] শ্রমিক শোষণ ও শ্রমিক অসন্তোষ : রাশিয়ায় বিদেশি পুঁজিপতিদের মালিকানায় শিল্পায়নের ফলে রাশিয়ায় শ্রমিক শ্রেণির সংখ্যাও বৃদ্ধি পায়। শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের উপর শোষণ অব্যাহত ছিল। এছাড়া ট্রেড-ইউনিয়ন গঠন বেআইনি ছিল এবং ধর্মঘট নিষিদ্ধ ছিল। সুতরাং শ্রমিক শ্রেণি কেবলমাত্র মালিক শ্রেণির বিরুদ্ধে নয়, রাজতন্ত্রের বিরুদ্ধেও অসন্তুষ্ট হয়ে উঠেছিল।
আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন