শিল্প সমাজের সমালোচনার ক্ষেত্রে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কস-এর অবদান কী ছিল

শিল্প সমাজের সমালোচনার ক্ষেত্রে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কস-এর অবদান কী ছিল
শিল্প সমাজের সমালোচনার ক্ষেত্রে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কস-এর অবদান কী ছিল?

বোর্ড : বিষয়বস্তু

ভূমিকা

শিল্পবিপ্লব উদ্ভূত শিল্পসমাজের সমালোচনার ক্ষেত্রে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কস-এর সমাজতান্ত্রিক সমালোচনা আন্দোলনে দীর্ঘ দিন নেতৃত্ব দেন অগাস্ত ব্ল‍্যাঙ্কি। তাঁর নেতৃত্বে কমিউনের নেতারা প্যারিসের প্রশাসন পরিচালনার দায়িত্ব দখল করে। প্যারি কমিউন-এর প্রধান লক্ষ্য ছিল সমগ্র ফ্রান্সের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

[১] অর্থনীতি নির্ভরতা: অর্থনীতি হল সামাজিক জীবনের মূল প্রেরণা। পরস্পর বিরোধী অর্থনৈতিক স্বার্থ ও শক্তির সংঘাতের মাধ্যমেই সমাজের বিবর্তন ঘটেছে।

[২] শ্রেণি সংগ্রাম: শিল্প সমাজে শ্রমিকদের অবস্থান বর্ণনা করতে এঙ্গেলস ও কার্ল মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বের ও শ্রেণিসংগ্রাম তত্ত্বের অবতারণা করেন। এই তত্ত্বানুযায়ী পুঁজিপতি শ্রেণির কাছে শ্রমিক শ্রেণীকে জীবনধারণের জন্য নিজেদের শ্রমশক্তি বিক্রয় করতে হয়। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বাড়লে কারখানায় নিযুক্ত শ্রমিকের সংখ্যাও বাড়তে থাকে। ফলে একসময় শ্রমিক শ্রেণির সঙ্গে পুঁজিপতি শ্রেণির দ্বন্দু শুরু হয়। এই দুই ভিন্ন স্বার্থের শ্রেণি সংগ্রামের মধ্যেই। লুকিয়েছিল বাস্তব সত্যতা।

[৩] উদ্বৃত্ত মূল্যতত্ত্ব : মার্কস সমাজে সম্পদ বণ্টনে বৈষম্যের কারণকে চিহ্নিত করতে ‘উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব’ ঘোষণা করেন। তিনি বলেন যে, সমাজে সমস্ত উৎপাদিত দ্রব্য-সামগ্রীই শ্রমের ফল-তাই শ্রমের মাপকাঠিতেই শ্রমিকদের মধ্যে সম্পদ বণ্টন হওয়া উচিত।

[৪] শ্রমিক ঐক্য : এঙ্গেলস ও কার্ল মার্কস বলেন যে, শ্রমিকদের নিজস্ব কোনো দেশ নেই, কারণ পৃথিবীর সব দেশের শ্রমিকরাই শোষিত এবং একারণেই তাঁরা বলেন ‘দুনিয়ার মজদুর এক হও’।

উপসংহার

শিল্প সমাজ সম্পর্কিত এঙ্গেলস ও মার্কস-এর সমালোচনা শ্রমিক শ্রেণির স্বার্থ সংরক্ষণ ও শ্রমিক সংগঠনের ক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয়। অচিরে ফ্রান্সের প্যারি কমিউনের মাধ্যমে এই আদর্শ বাস্তবায়িত হয়েছিল।
আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন