শৌজন্য আর শিষ্টাচারবোধের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)

শৌজন্য আর শিষ্টাচারবোধের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)
শৌজন্য আর শিষ্টাচারবোধের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)

সাথী: আজকাল সকলেই কেমন যেন একটু উদ্ধত আর বুঢ় হয়ে উঠছে না অপর্ণা।
অপর্ণা: হ্যাঁরে, ধৈর্য কিংবা সহিষ্কৃতার অভাব যেন আমাদের আচরণে প্রতিদিন একটু একটু করে প্রকট হচ্ছে।
সাথী: অথচ সৌজন্য আর শিষ্টাচার হচ্ছে এক রকমের শিক্ষা। ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক জীবন এছাড়া অচল।
অপর্ণা: ঠিক তাই। সভ্যতা যতই প্রসার লাভ করেছে, মানুষের সামাজিক আচরণবিধি ততই বিশিষ্টরূপ পেয়েছে। পৃথিবীর প্রতিটি সুসভ্য জাতির ভূষণ হল তাদের সৌজন্যতাবোধ।
সাথী: আসলে সৌজন্যতা আর শিষ্টাচারের মধ্যে একটা স্নিগ্ধ সৌন্দর্য, আনন্দ এবং শুভবোধ আছে। যা ব্যক্তিত্বের অন্তরের মনুষ্যত্বকেই প্রকাশ করে।
অপর্ণা: মানুষ ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় এগুলিকে অর্জন করেছে। সেই আলেকজান্দার আর পুরুর গল্প থেকে আমেরিকার রেড ইন্ডিয়ান ও ইউরোপীয় সাহেবের ঘটনায় বারবার সেই সত্যই ফুটে উঠেছে-
সাথী: শিষ্ট-ভদ্র আচরণ কিংবা সৌজন্যতার অভাব ঘটলে তো মানুষ ক্রমশ তার মানবিক গুণগুলিাকেই হারাতে থাকবে।
অপর্ণা: না। আমরা প্রত্যেকে যদি এভাবে ভাবি, তাহলে হয়তো সাময়িক উন্নতা কিংবা রূঢ়তাকে পরিত্যাগ বা বর্জন করতে পারব।
সাথী : তাহলে কোনো ক্ষেত্রেই সৌজন্যতা বা শিষ্টাচারের অভাব লক্ষ করা যাবে না।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন