সম্প্রতি দেখা একটি চলচ্চিত্র (এই নিয়ে দুই বোনের মধ্যে সংলাপ)

সম্প্রতি দেখা একটি চলচ্চিত্র (এই নিয়ে দুই বোনের মধ্যে সংলাপ)
সম্প্রতি দেখা একটি চলচ্চিত্র (এই নিয়ে দুই বোনের মধ্যে সংলাপ)
অন্তরা : জানিস দিদি গল্প হলেও সত্যি’ না দেখলে আমার বিশ্বাসই হত না যে এমন বিষয় নিয়েও এত সুন্দর সিনেমা বানানো যায়।
সঞ্চারী: সত্যিই আজ থেকে কত বছর আগে তপন সিংহ কী মুনশিয়ানায় বাঙালির একান্নবর্তী সংসার আর সেই সংসারের মূল চাপান-উতোরের জায়গাটা ফুটিয়ে তুলেছিলেন বল।
অন্তরা: যদিও আজ সেই ভাই-ভাইয়ের বউ, দাদু বা দিদা, নাতি-নাতনিদের নিয়ে গড়ে ওঠা যৌথ সংসারটা নেই, তবে কাজের লোককে কেন্দ্র করে আমাদের ফ্যান্টাসিটা কিন্তু একদম একইরকম রয়ে গেছে।
সঞ্চারী : কেমন একটা মনখারাপ করে না?
অন্তরা: হ্যাঁরে দাদুর সঙ্গে নাতনি কিংবা মা-কাকি বা বাবা-কাকাদের সম্পর্কগুলো-
সঞ্চারী : ঝগড়া-মতপার্থক্য এসব তো থাকবেই, কিন্তু একটা প্রাণবন্ত জীবন ছিল।
অন্তরা : ছোটো পরিবারের জাঁতাকলে পড়ে আমরা ওগুলোকে হারাতেই বসেছি। তবে হ্যাঁ সবার পরিবারেই যে এমনটা ঘটেছে তা নয়।
সঞ্চারী : সে তো নিশ্চয়ই। তবে সংসারের সবাইকে বদলে দিয়ে এতো সুন্দর একটা বার্তা দিয়ে সিনেমাটা শেষ হয়।
অন্তরা: যেমন পরিচালনা, তেমন চিত্রনাট্য, অভিনয়, বিশেষত রবি ঘোষ তো অনবদ্য।
সঞ্চারী: শেষ দৃশ্যটার কথা ভাব। কুয়াশায় ঝাপসা হয়ে রবি ঘোষ কেমন যেন মিলিয়ে যাচ্ছেন। তুই যে ফ্যান্টাসিটার কথা বলছিলি, তার অমন আশ্চর্য প্রকাশ।
অন্তরা : সুযোগ পেলেই আরেকবার দেখব, বল দিদি।
সঞ্চারী: অবশ্যই।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন