সাহিতাপাঠের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)

সাহিতাপাঠের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)
সাহিতাপাঠের প্রয়োজনীয়তা (এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে সংলাপ)
নীলাঞ্জনা: কি-রে বৈশাখী, কাকুর কাছ থেকে মুজতবা আলির ‘দেশে বিদেশে’-টা এনে দিলি না তো।
বৈশাখী শুধু ওটা নয়, বাবা তোকে মুজতবা আলির রচনাবলীর প্রথম দুটি খণ্ডও দেবে বলেছে। কাল পাবি বুঝলি। নীলাঞ্জনা: তাই নাকি। দারুণ, কাকুর কাছে আমি কৃতজ্ঞ। ওনার দৌলতে কত বই যে পড়া হল-
বৈশাখী : আমারও। বাবা যে আমাকেও কত রকম বই পড়তে দেয়। জানিস সাহিত্যের শিক্ষার চেয়ে বড়ো কোনো শিক্ষা হয় না বলেই, আমার মনে হয়।
নীলাঞ্জনা: ভুল বলিস নি রে। কল্পনাশক্তি-মনের উদারতা আর অনুভূতির জগৎটাই যেন বদলে যেতে থাকে।
বৈশাখী : বিশেষত ভালো বই অন্তরের দৃষ্টিভঙ্গিটাকেই যেন বদলে দেয়। মানুষ আর পৃথিবীকে কেমন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে বিচার-বিশ্লেষণ করা যায়।
নীলাঞ্জনা সেইসঙ্গে ভিন্ন দেশ অচেনা সমাজ কিংবা সম্পূর্ণ অন্য একটা জগতের সন্ধান দেয় সাহিত্য।
বৈশাখী : বিভূতিভূষণের লেখায় প্রকৃতি আর মানুষ কি আশ্চর্য অনাস্বাদিত রূপে ফুটে ওঠে।
নীলাঞ্জনা: আবার মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা তারাশংকরের লেখায় তা সম্পূর্ণ আরেক রকমের- বৈশাখী সত্যিই জগৎ ও জীবনের এত বৈচিত্রা-বৈপরীত্য সাহিত্যপাঠ না করলে কি জানা যায়।
নীলাঞ্জনা: এও এক অভিজ্ঞতা। বই না পড়লে এ পৃথিবীকে ভালোভাবে চেনাই যায় না।
বৈশাখী : ‘যত পড়ি তত শিখি’-এ কথাটা যে কি গভীর সত্য, সেটা সাহিত্যপাঠ করলেই বোঝা যায়।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment