হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক ভারতবর্ষ ছাড়া বহির্বিশ্বে প্রাচীনকালে কলমের রূপ ও ব্যবহার সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন, তা নিজের ভাষায় লেখো

'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক ভারতবর্ষ ছাড়া বহির্বিশ্বে প্রাচীনকালে কলমের রূপ ও ব্যবহার সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন, তা নিজের ভাষায় লেখো
‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে লেখক ভারতবর্ষ ছাড়া বহির্বিশ্বে প্রাচীনকালে কলমের রূপ ও ব্যবহার সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন, তা নিজের ভাষায় লেখো।
লেখক শ্রীপান্থ তাঁর ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কলমের প্রাচীন ইতিহাস উদ্‌ঘাটন করেছেন। প্রথমে তিনি বাংলা তথা ভারতবর্ষে প্রাচীনকালে ব্যবহৃত কলমের রূপ ও লেখার নানা সরঞ্জাম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। পরে প্রসঙ্গক্রমে তিনি বহির্বিশ্বের বেশ কিছু দেশে ব্যবহৃত কলমের রূপ সম্পর্কে সাধারণ ধারণা দিয়েছেন।

নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতায় যে কলম ব্যবহার হত তা আমাদের দেশের কলমের মতো ছুঁচোলো নয়, অনেকটা ভোঁতা তুলির মতো এবং সেটা নলখাগড়া দিয়ে তৈরি হত। ফিনিসীয় সভ্যতায় জীবজন্তুর ছুঁচোলো হাড়কে কলম রূপে ব্যবহার করা হত। আবার, রোমে যে কলম ব্যবহার করা হত সেটি একটা ব্রোঞ্জের শলাকা মাত্র ‘যার পোশাকি নাম স্টাইলাস’। এই স্টাইলাস দিয়েই সিজার কাসকাকে আঘাত করেছিল। অতএব কলম সেদিন খুনির ভূমিকা গ্রহণ করেছিল। ব্যতিক্রম শুধু চিনারা, তারা কলম নয় তুলি দিয়েই তাদের লেখা চালাত। সুতরাং, সারা বিশ্বেই কলম হিসেবে ছুঁচোলো কোনো শলাকা ব্যবহৃত হত-তা সে বাঁশের হোক, নলখাগড়া হোক, | পাখির পালক হোক কিংবা ধাতু বা হাড়ের হোক।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment