হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন

হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন
হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই জার্মানির ধারাবাহিক সাফল্য হিটলারকে উৎসাহিত করেছিল। ফলে পশ্চিম রণাঙ্গনে ইংল্যান্ডকে আক্রমণের লক্ষ্য বস্তু স্থির করেন। হিটলার এই অভিযানের নাম করণ করেন সমুদ্র সিংহ অভিযান (Operation Sea Lion)।

ইংল্যান্ড আক্রমণের কারণ

ইংল্যান্ডের একাকিত্ব: ফ্রান্সের পরাজয়ের পর পশ্চিম রণাঙ্গনে ইংল্যান্ডকে সঙ্গ দেওয়ার আর কেউ ছিল না। সুযোগকে কাজে লাগিয়ে হিটলার ইংল্যান্ড জয় করে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ শেষ করতে চেয়েছিলেন।

হিটলারের প্রস্তাব প্রত্যাখ্যান:
হিটলারের কাছ থেকে ইংল্যান্ডের কাছে পারস্পরিক বোঝাপড়ার প্রস্তাব আসে। কিন্তু ইংল্যান্ড তা প্রত্যাখ্যান করলে হিটলারের পক্ষে ইংল্যান্ড আক্রমণ করা ছাড়া আর কোনো পথ ছিল না।

জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা:
ইংল্যান্ডকে পরাস্ত করে হিটলার অপরাজেয় হিসেবে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং মিত্রপক্ষের কাছে শ্রেষ্ঠত্ব জাহির করতে চেয়েছিলেন।

আত্মবিশ্বাস: ফ্রান্স দখল করে হিটলারের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে তিনি ৮ আগস্ট ১৯৪০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ওপর বোমাবর্ষণ শুরু করেন এবং ভেবেছিলেন অতি সহজেই ইংল্যান্ডকে পর্যুদস্ত করা যাবে।

প্রাথমিক সাফল্য পেলেও ইংল্যান্ডের বিমান বিধ্বংসী কামান ও জঙ্গি বিমানের পাল্টা আক্রমণে জার্মান বাহিনী দিশেহারা হয়ে পড়ে। অবশেষে ইংল্যান্ড জয়ে ব্যর্থ হয়ে জার্মানি রাশিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে।

আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন