উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025 | HS 3rd Semester Bengali Suggestion 2025 Exclusive

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025 | HS 3rd Semester Bengali Suggestion 2025

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025 | HS 3rd Semester Bengali Suggestion 2025

১। আদরিণী’ গল্পে ‘আদরিণী আসলে
(ক) একটি গাভী
(খ) একটি উট
(গ) একটি হাতি
(ঘ) একটি ঘোড়া

২। “এইটে কি সম্ভব মনে কর?”- কী সম্ভব নয়?
(ক) জয়রাম মোক্তারের অনুপস্থিতিতে মেলায় যাওয়া
(খ) হাতির পিঠে চড়ে বিয়েবাড়িতে যাওয়া
(গ) জয়রাম মোক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার আর কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করা
(ঘ) ধুমধাম করে মেজোবাবুর মেয়ের বিয়ে হওয়া

৩। মোক্তারির ব্যাবসা করে জয়রাম কী কী করেছিলেন?
(ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর
(খ) পাকা বাড়ি, ঘোড়াশাল, হাতিশাল
(গ) নিজস্ব বাড়ি ও মস্ত একটি মিষ্টির দোকান
(ঘ) বাগান, দালান কোঠা, বসতবাড়ি

৪। কী কারণে জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল?
(ক) ট্রাফিক নিয়ম না মানার জন্য
(খ) আদালত-অবমাননার জন্য
(গ) মহারাজ প্রবর্তিত নিয়ম লঙ্ঘনের জন্য
(ঘ) প্রহারের দায়ে

৫। মোক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছে—
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) মুম্বাইয়ে
(ঘ) কোটায়

৬। বেল এবং গতাগতির সুবিধা হলে কী হবে?
(ক) পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে
(খ) উত্তর-পশ্চিমী ভেদ উঠে যাবে
(গ) উত্তর-পূর্ব ভেদ উঠে যাবে
(ঘ) দক্ষিণ-পূর্ব ভেদ উঠে যাবে

৭। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে প্রাবন্ধিক গ্রাম্য ইর্ষাকে কী করার উপদেশ দিয়েছেন?
(ক) পরিত্যাগ করতে হবে
(খ) জলে ভাসান দিতে হবে
(গ) গ্রহণ করতে হবে
(ঘ) পরিচর্যা করতে হবে

৮। ‘দিগন্ত পেরলো’ — কার ধর্ম?
(ক) আবদুল করিম খাঁ-এর
(খ) শেকসপিয়রের
(গ) আইনস্টাইনের
(ঘ) কবীরের

৯। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে আগুনের ধর্ম কী?
(ক) উত্তাপ দান
(খ) রান্না করা
(গ) ভস্মের চরিত রচনা
(ঘ) আলো দ্বারা পথ দেখানো

১০। “মরুপথে সেই হয় উট” — ‘সে’ কে?
(ক) পক্ষীরাজ
(খ) সপ্তডিঙা
(গ) জাদু-অশ্ব
(ঘ) পুষ্পক

১১। কবিতায় জাদু-অশ্ব একটি রূপকমাত্র। এক্ষেত্রে কবিতানুসারে ‘জাদু-অশ্ব’ কার রূপক?
(ক) প্রত্যাশা
(খ) আশীর্বাদ
(গ) ভালোবাসা
(ঘ) বিশ্বাস

১২। দামা পোটরাজ নিত্য কী করে?
(ক) মারীয়াইয়ের পুজো করে
(খ) ছাগল বলি দেয়
(গ) খালি পায়ে হেঁটে মায়ের থানে যায়
(ঘ) উপোস করে

১৩। পোটরাজ দামার বড়ো ছেলের নাম ছিল—
(ক) পঞ্চক
(খ) অমল
(গ) আনন্দ
(ঘ) কিশোর

১৪। “…যাদের বাসা বানাতে আটকায় নি।” — কোথায় বাসা বানাতে আটকায়নি?
(ক) বন্ধুর উপত্যকায়
(খ) দুর্গম অরণ্যে
(গ) পাথরে-ফাটলে
(ঘ) জনহীন মরুভূমিতে

১৫। বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যর ভিত্তিতে ভাষাগুলির ধারাবাহিক রূপান্তর আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন্ স্তরে?
(ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(ঘ) সমাজভাষাবিজ্ঞান

১৬। মানব মস্তিষ্ককে প্রথম “ভাষা শেখার যন্ত্র” হিসেবে কে চিহ্নিত করেছিলেন?
(ক) উইলিয়াম জোন্স
(খ) উইলিয়াম কেরি
(গ) নোয়াম চমস্কি
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৭। প, ফ, ব, ভ, ম্ ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী কোন্ প্রকারের ধ্বনি?
(ক) দন্ত্য ধ্বনি
(খ) ওষ্ঠ্য ধ্বনি
(গ) পার্শ্বিক ধ্বনি
(ঘ) কণ্ঠ্য ধ্বনি

১৮। ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন—
(ক) উইলিয়াম জোন্স
(খ) হেন্ডারসন গাউনার
(গ) পিটার মার্ক রজেট
(ঘ) আর এল ট্রাস্ক

১৯। টপ্পার মূল বিষয় হল—
(ক) কবিয়ালের জীবন সংগ্রাম
(খ) রাধা-কৃষ্ণের প্রণয়লীলা
(গ) আদিরসাত্মক প্রেম
(ঘ) নর-নারীপ্রেম এবং নারীহৃদয়ের আকুতি

২০। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন?
(ক) স্যার নীরেন্দ্রনাথ ব্রহ্মচারী
(খ) স্যার নৃপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(গ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(ঘ) স্যার হীরেন্দ্রনাথ ব্রহ্মচারী

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

২১। উমাচরণ লাহিড়ীর হাতিটির দাম ছিল ___________।
(ক) তিন হাজার টাকা
(খ) দুই হাজার টাকা
(গ) এক হাজার টাকা
(ঘ) পাঁচশত টাকা।

২২। মানুষ যখন বেঁচে থাকে তখন ___________ ভাষায় কথা বলে।
(ক) সংস্কৃত
(খ) জটিল
(গ) দুর্বোধ্য
(ঘ) জ্যান্ত।

২৩। কলকেতার ভাষাকে ___________ স্বরূপ ‘কলকেতার ভাষা’-কে গ্রহণ করবেন।
(ক) কারণ
(খ) ভিত্তি
(গ) ফল
(ঘ) উদাহরণ।

২৪। ভ্যান গঘের ধর্ম ছিল ___________।
(ক) ছুটে বেড়ানো, খেলা
(খ) উন্মাদনা, আঁকা
(গ) স্কুলে যাওয়া, পড়াশোনা
(ঘ) গান লেখা, সাধনা।

২৫। নিশ্চিত পৌঁছুবো সেই ___________ দ্বীপে।
(ক) তৃষ্ণাহর, প্রবালের
(খ) তৃষ্ণাহারী, মধুফলের
(গ) তৃষ্ণাহর, খজুরের
(ঘ) তৃষ্ণাহর, শৈবালের।

২৬। ‘যারা ___________ বেঁচেবর্ত্তে এসেছে’।
(ক) কষ্টেসৃষ্টে
(খ) স্থানে-অস্থানে
(গ) সময়ে অসময়ে
(ঘ) পাথরে-ফাটলে।

২৭। ‘কুমোর’ শব্দটির উৎস হল ___________।
(ক) কুলাল
(খ) কুম্ভীরক
(গ) কুম্ভকার
(ঘ) কুম্ভিলক।

২৮। লাঙ্ (Langue)-এর নামকরণ করেছিলেন ___________।
(ক) ফেনিাঁ দ্য সোস্যুর
(খ) নোয়াম চমস্কি
(গ) উইলিয়াম কেরি
(ঘ) উইলিয়াম জোন্স।

২৯। ১৫৩৮ খ্রিস্টাব্দে ‘Dictionary’ শব্দটি ___________ এর ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া গিয়েছিল।
(ক) স্যামুয়েল ওয়েসলি
(গ) মিখাইল বাখতিন
(খ) মিলিচ
(ঘ) স্যার থমাস এলিয়ট।

৩০। কোনো শব্দের পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ যুক্ত হলে অর্থ ___________ হয়।
(ক) প্রসারিত
(খ) সংকুচিত
(গ) রূপান্তরিত
(ঘ) উৎকৃষ্ট।

৩১। একবারের প্রয়াসে উচ্চারিত ব্যঞ্জন বা ব্যঞ্জনসমষ্টি বলে ___________।
(ক) দল
(খ) বর্ণ
(গ) বর্ণগুচ্ছ
(ঘ) অক্ষর।

৩২। ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন ___________।
(ক) গোবর গুহ
(খ) কে ডি যাদব
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) পিটার থঙ্গরাজ।

বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

৩৩। বিবৃতি (A): শিথিল নিয়মের আইন-ব্যবসায়ীর আর কদর নেই।
কারণ (R): নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলাকোর্ট ভরে গিয়েছে।

বিকল্পসমূহ :
(ক) A সঠিক কিন্তু ৭ ভুল
(খ) A ভুল কিন্তু R সঠিক
(গ) A এবং ৭ উভয়ই ভুল
(ঘ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ।

সত্য-মিথ্যা নির্ণয় করো:

৩৪। (i) জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র।
(ii) কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ দুই হাজার টাকা চায়।
(iii) পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে।
(iv) ১ জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মস্ মস্ করে আদরিণী ঘরে ফিরে আসল।

বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

৩৫। কলকেতার ভাষা –
(i) প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে।
(ii) অল্পদিনেই সমগ্র বাংলাদেশের ভাষা হয়ে যাবে
(iii) সংস্কৃত ভাষার বশ্যতা স্বীকার করবে
(iv) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত প্রচলিত হয়ে যাবে।

বিকল্পসমূহ :
(ক) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(গ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
(ঘ) সবকটিই সঠিক।

বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও:

৩৬। বিবৃতি ১ : কবিতার কথকের নিকট দুটি আশির্বাদি সরঞ্জাম ছিল।
বিবৃতি ২ : কবি-কথকের দিগ্বিজয়ের সরঞ্জামের মধ্যে একটি ছিল জাদু-অশ্ব ও অপরটির মন্ত্রপূত অসি।

বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(খ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত।

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

৩৭। (i) মধু তালাসের জন্যেও না।
(ii) এখন আমাদের একে অপরকে লাগবে।
(iii) ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে।
(iv) শুধু কারনেশন ফুলে জন্যে না।

বিকল্প:
(a) (ii), (iv), (i), (iii)
(х) (iv), (i), (ii), (iii)
(g) (ii), (iv), (iii), (i)
(ধ) (iii), (i), (iv), (ii)

Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:

৩৮। তোমরা একাদশ শ্রেণিতে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কবিতাটি পড়েছ। এই গানটি মানুষের মধ্যে ঈশ্বর খোঁজার কথা বলে। “এই মানুষে মানুষ গাথা / দেখ না যেমন আলেকলতা”- অর্থাৎ দেহকে আশ্রয় করে আলেকলতা বা আলেক সাঁই তথা মনের মানুষ বা ঈশ্বরকে খোঁজার কথা বলেছেন রচয়িতা। এই সাধকেরা বস্তুবাদী তাই যা কিছু সদৃশ তার মধ্যেই তাঁদের পরমাত্মার খোঁজ জারি থাকে। প্রকৃত মানবতাবাদী সাধকদের রচিত গানেও তাই মানুষের শ্রেষ্ঠত্বের কথাই সর্বত্র বিরাজমান। এবার বলো তো কোন্ অঙ্গের গানের কথা এতক্ষণ বলা হল? আর তোমাদের পূর্বপাঠ্য উল্লিখিত পদটির রচয়িতা কে?
(ক) কাওয়ালি গান, পাঞ্জু শাহ
(খ) বাউল ফকিরি বা দেহাত্মবাদী গান, লালন ফকির শাহ্
(গ) ভাটিয়ালি গান, জসীমউদ্দীন
(ঘ) ব্রহ্মসংগীত, রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ

আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment