দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 । Digwijoyer Rupkotha Kobitar MCQ

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 । Digwijoyer Rupkotha Kobitar MCQ

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর

১। কবি নবনীতা দেবসেনের ‘নবনীতা’ নামকরণ কে করেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শঙ্খ ঘোষ
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

২। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) শঙ্খ ঘোষ
(গ) নবনীতা দেবসেন
(ঘ) তিলোত্তমা মজুমদার
উত্তরঃ (গ) নবনীতা দেবসেন

৩। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কবে রচিত হয়?
(ক) ১৯৭৩ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৬ সালে
(ঘ) ১৯৭৮ সালে
উত্তরঃ (গ) ১৯৭৬ সালে

৪। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কোন্ কাব্যের অন্তর্গত?
(ক) ‘সারা পৃথিবীর কবিতা’
(খ) ‘স্বাগত দেবদূত’
(গ) ‘তুমি মনস্থির করো’
(ঘ) ‘রক্তে আমি রাজপুত্র’
উত্তরঃ (ঘ) ‘রক্তে আমি রাজপুত্র’

১৫। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কী ধরনের কবিতা?
(ক) গীতিকবিতা
(খ) গদ্য কবিতা
(গ) শোক কবিতা
(ঘ) চতুর্দশপদী কবিতা।
উত্তরঃ (খ) গদ্য কবিতা

১৬। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
(ক) মিশ্রবৃত্ত ছন্দে
(খ) ছড়ার ছন্দে
(গ) কলাবৃত্ত ছন্দে
(ঘ) অমিত্রাক্ষর ছন্দে।
উত্তরঃ (ক) মিশ্রবৃত্ত ছন্দে

১৭। “রক্তে আমি রাজপুত্র”- এখানে প্রকৃত অর্থে ‘আমি’ কে?
(ক) নারীজাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি
(খ) কোনো এক ঐতিহাসিক রাজা
(গ) কোনো এক পৌরাণিক রাজা
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (ক) নারীজাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি

১৮। কবিতায় ব্যবহৃত ‘রাজপুত্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
(ক) রাজকুমার
(খ) রাজর্ষি
(গ) সতীর্থ
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (ক) রাজকুমার

১৯। “রক্তে আমি রাজপুত্র।”- এখানে ‘রক্তে’ অর্থে –
(ক) জাতিতে
(খ) পারিবারিক সূত্রে
(গ) চারিত্রিক দৃঢ়তায়
(ঘ) বংশপরম্পরায়।
উত্তরঃ (গ) চারিত্রিক দৃঢ়তায়

২৩। আলোচ্য কবিতায় ব্যবহৃত ‘দিগ্বিজয়’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে –
(ক) দিক্ + বিজয়
(খ) দিগ্‌ + বিজয়
(গ) দিগ্নি + জয়
(ঘ) দিগ্বি + জয়।
উত্তরঃ (ক) দিক্ + বিজয়

২৪। কবিতায় উক্ত যে ‘আমি’, সে কোন্ রানির সন্তান?
(ক) পাটরানি
(খ) সুয়োরানি
(গ) দুয়োরানি
(ঘ) ছোটোরানি।
উত্তরঃ (গ) দুয়োরানি

২৫। “দিগ্বিজয়ে যেতে হবে” – কাকে যেতে হবে?
(ক) কবি-কথককে
(খ) দুয়োরানিকে
(গ) দুয়োরানির স্বামীকে
(ঘ) উপরোক্ত সবকটিই।
উত্তরঃ (ক) কবি-কথককে

২৬। দিগ্বিজয়- শব্দের অর্থ কী?
(ক) রাজ্যজয়
(খ) প্রতিপক্ষকে জয় করা
(গ) চতুর্দিক বা নানা দেশ জয় করা
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (গ) চতুর্দিক বা নানা দেশ জয় করা

২৭। দিগ্বিজয়ের জন্য ছিল
(ক) উড়ন্ত অশ্ব
(খ) সাদা অশ্ব
(গ) জাদু-অশ্ব
(ঘ) যজ্ঞাশ্ব।
উত্তরঃ (গ) জাদু-অশ্ব

২৮। “দুয়োরানী দিলেন সাজিয়ে।” – দুয়োরানি কাকে সাজিয়ে দিলেন?
(ক) রাজাকে
(খ) দিগ্বিজয়ে যাত্রাকারীকে
(গ) কোটালপুত্রকে
(ঘ) সুয়োরানির পুত্রকে।
উত্তরঃ (খ) দিগ্বিজয়ে যাত্রাকারীকে

২৯। “কবচকুন্ডল নেই,” – কবিতায় ‘কবচকুণ্ডল’ কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) মন্ত্রপূত মাদুলি ও কানের অলংকার অর্থে
(খ) দেবদত্ত রক্ষাতাবিজ ও অলংকারবিশেষ অর্থে
(গ) অভেদ্য বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী (রক্ষাকবচ) অর্থে
(ঘ) দেবতার বীজমন্ত্র ও কর্ণবন্ধনী অর্থে।
উত্তরঃ (গ) অভেদ্য বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী (রক্ষাকবচ) অর্থে

৩০। “কবচকুন্ডল নেই” – কারণ –
(ক) জননী দুয়োরানির, কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই
(খ) রাজপুত্র, জননীর নিকট উপেক্ষিত
(গ) রাজপুত্রের কবচকুণ্ডল ধারণের যোগ্যতা নেই
(ঘ) রাজপুত্র কবচকুণ্ডল ধারণে অসম্মত হন।
উত্তরঃ (ক) জননী দুয়োরানির, কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই

৩১। ‘তৃণীর’ শব্দের অর্থ –
(ক) বাণ বা শর রাখার আধার
(খ) তলোয়ার রাখার খাপ
(গ) অসিপাত্র
(ঘ) শিরস্ত্রাণ।
উত্তরঃ (ক) বাণ বা শর রাখার আধার

৩২। ‘শিরস্ত্রাণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করো-
(ক) শিরস্ + ত্রাণ
(খ) শিরঃ + ত্রাণ
(গ) শির + স্ত্রাণ
(ঘ) শিরঃ + স্ত্রাণ।
উত্তরঃ (খ) শিরঃ + ত্রাণ

৩৩। ‘শিরস্ত্রাণ’ শব্দের অর্থ কি?
(ক) মস্তকবর্ম
(খ) টায়রা
(গ) টিকলি
(ঘ) কেশতৈল।
উত্তরঃ (ক) মস্তকবর্ম

৩৪। “কিছুই ছিল না।” – কী ছিল না?
(ক) কবচকুণ্ডল, ধনুক তৃণীর, শিরস্ত্রাণ
(খ) কবচকুণ্ডল
(গ) ধনুক তৃণীর
(ঘ) জাদু-অশ্ব, পক্ষীরাজ, সপ্তডিঙা।
উত্তরঃ (ক) কবচকুণ্ডল, ধনুক তৃণীর, শিরস্ত্রাণ

৩৫। “কিছুই ছিল না।” – শুধু ছিল –
(ক) পক্ষীরাজ
(খ) মন্ত্রপূত তরবারি
(গ) মরুপথে যাওয়ার উট
(ঘ) আশীর্বাদি দুটি সরঞ্জাম।
উত্তরঃ (ঘ) আশীর্বাদি দুটি সরঞ্জাম

৩৬। “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম”-‘সরঞ্জাম’ দুটি হল –
(ক) অশ্ব ও অসি
(খ) উট ও জাদু-অশ্ব
(গ) জাদু-অশ্ব ও মন্ত্রপূত অসি
(ঘ) জাদু-অশ্ব ও অসি।
উত্তরঃ (গ) জাদু-অশ্ব ও মন্ত্রপূত অসি

৩৮। “এক: এই জাদু-অশ্ব” – ‘জাদু-অশ্ব’ বলার কারণ –
(ক) অশ্বটি জাদুঘরে রাখা ছিল
(খ) অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত
(গ) অশ্বটির নাম ছিল জাদু
(ঘ) অশ্বটি সকলকে মোহমায়ায় বেঁধে ফেলত।
উত্তরঃ (খ) অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত

৪০। “মরুপথে সেই হয় উট”-‘সে’ কে?
(ক) পক্ষীরাজ
(খ) সপ্তডিঙা
(গ) জাদু-অশ্ব
(ঘ) পুষ্পক।
উত্তরঃ (গ) জাদু-অশ্ব

৪১। “আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে” – পুষ্পক কী?
(ক) অশ্ব
(খ) ধনুক
(গ) রথ
(ঘ) দ্বীপ।
উত্তরঃ (গ) রথ

৪৭। কবিতানুসারে ‘পক্ষীরাজ’-এর রূপ ধারণ করে –
(ক) পুষ্পক
(খ) জাদু-অশ্ব
(গ) উট
(ঘ) সপ্তডিঙা।
উত্তরঃ (খ) জাদু-অশ্ব

৪৯। পক্ষীরাজ আসলে কী?
(ক) কাল্পনিক রথ
(খ) কাল্পনিক যুদ্ধযান
(গ) কাল্পনিক অশ্ব
(ঘ) কাল্পনিক পাখি।
উত্তরঃ (গ) কাল্পনিক অশ্ব

৫০। কবিতায় উক্ত ‘জাদু-অশ্ব’-এর নাম রাখা হয়েছে –
(ক) বিশ্বাস
(খ) ভালোবাসা
(গ) প্রত্যাশা
(ঘ) ভরসা।
উত্তরঃ (ক) বিশ্বাস

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৫১। “এই হৃদয়ের খাপে ভরা”- ‘হৃদয়ের খাপে’ কী ভরা আছে?
(ক) মন্ত্রপূত কবচ
(খ) মন্ত্রপূত অসি
(গ) মন্ত্রপূত ইস্পাতখণ্ড
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল।
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি

৫৩। ‘পূতঃ’ শব্দের অর্থ হল –
(ক) পবিত্র
(খ) পূজ্য
(গ) পূজিত
(ঘ) মনোবাঞ্ছা।
উত্তরঃ (ক) পবিত্র

৫৪। কবিতায় উক্ত ‘মন্ত্রপূতঃ অসি’-র নাম রাখা হয়েছে –
(ক) ভালোবাসা
(খ) অভিলাষ
(গ) মনোবাসনা
(ঘ) অর্চিত।
উত্তরঃ (ক) ভালোবাসা

৫৫। কবিতানুসারে ‘অসি’ কোথায় ভরা আছে?
(ক) অস্ত্র রাখার খাপে
(খ) তরবারির খাপে
(গ) হৃদয়ের খাপে
(ঘ) তৃণীরের খাপে।
উত্তরঃ (গ) হৃদয়ের খাপে

৫৬। কবিতানুসারে ‘শাণিত ইস্পাত খন্ড’ বলতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(ক) মন্ত্রপূত তীর
(খ) মন্ত্রপূত অসি
(গ) মন্ত্রপূত ধনুক
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল।
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি

৫৭। “শাণিত ইস্পাত খন্ড।”- ‘শাণিত’ শব্দের অর্থ-
(ক) অতি ধারালো বা তীক্ষ্ণ
(খ) রক্তাক্ত
(গ) বৃহৎ
(ঘ) প্রচণ্ড বা প্রখর।
উত্তরঃ (ক) অতি ধারালো বা তীক্ষ্ণ

৬০। “নিশ্চিত পৌঁছুবো…”- কোথায় পৌঁছোনোর কথা বলা হয়েছে?
(ক) লাক্ষাদ্বীপে
(খ) সুমাত্রা দ্বীপে
(গ) মালয়দ্বীপে
(ঘ) খজুরের দ্বীপে।
উত্তরঃ (ঘ) খজুরের দ্বীপে

 

===================================

File Details :

PDF Name : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর

Size : 507 KB

No. of Pages : 3

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment