দ্রব্য MCQ Class 12 3rd Semester

১। দর্শনের কোন্ শাখায় দ্রব্যের আলোচনা করা হয়?
(ক) জ্ঞানবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) যুক্তিবিদ্যা
(ঘ) নীতিবিদ্যা।
উত্তরঃ (খ) অধিবিদ্যা ✓
২। ‘Substance’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল-
(ক) গুণ
(খ) জাতি
(গ) কর্ম
(ঘ) দ্রব্য।
উত্তরঃ (ঘ) দ্রব্য ✓
৩। ‘Substance’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(ক) Substantion
(খ) Substantia
(গ) Substania
(ঘ) Substancia।
উত্তরঃ (খ) Substantia ✓
৪। ‘Substance’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল-
(ক) নিম্নে দণ্ডায়মান
(খ) দ্রব্য
(গ) কর্ম
(ঘ) জাতি।
উত্তরঃ (ক) নিম্নে দণ্ডায়মান ✓
৫। সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন-
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) হেগেল
(ঘ) থেল্স।
উত্তরঃ (খ) প্লেটো। ✓
৬। দ্রব্য হল সামান্য বিশেষ-এর সমন্বয়।” – এ কথা বলেছেন-
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (খ) অ্যারিস্টটল। ✓
৭। “বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয়।” – এই উক্তিটি করেছেন-
(ক) ব্রাডলি
(খ) কান্ট
(গ) অ্যারিস্টটল
(ঘ) হেগেল।
উত্তরঃ (গ) অ্যারিস্টটল। ✓
৮। Metaphysics’ গ্রন্থটি কার লেখা?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) দেকার্ত
(ঘ) স্পিনোজা।
উত্তরঃ (ক) অ্যারিস্টটল। ✓
৯। ‘Categories’ গ্রন্থটি কার লেখা?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) হিউম
(ঘ) বার্কলে।
উত্তরঃ (খ) অ্যারিস্টটল। ✓
১০। একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) হিউম।
উত্তরঃ (ক) দেকার্ত। ✓
১১। “যা স্বনির্ভর, তাই দ্রব্য।”- এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ক) দেকার্ত। ✓
১২। “দ্রব্য হল গুণের আধার।”- এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) কান্ট
(গ) দেকার্ত
(ঘ) বার্কলে।
উত্তরঃ (গ) দেকার্ত। ✓
১৩। “দ্রব্যের ধারণা বুদ্ধিলবব্ধ।”- এ কথা বলেছেন-
(ক) স্পিনোজা
(খ) লাইবনিজ
(গ) দেকার্ত
(ঘ) হিউম।
উত্তরঃ (গ) দেকার্ত। ✓
১৪। দেকার্তের মতে দ্রব্যের প্রকার-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (গ) তিনটি। ✓
১৫। বিস্তৃতি ও চেতনা হল দ্রব্যের দুটি গুণ।” – এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক্
(ঘ) হিউম।
উত্তরঃ (ক) দেকার্ত ✓
১৬। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয়-
(ক) দ্বৈতবাদ
(খ) বহুত্ববাদ
(গ) বুদ্ধিবাদ
(ঘ) অদ্বৈতবাদ।
উত্তরঃ (ঘ) অদ্বৈতবাদ ✓
১৭। “যা স্বয়ম্ভু ও স্ববেদ্য তাই হল দ্রব্য।”- এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) স্পিনোজা
(ঘ) লাইবনিজ।
উত্তরঃ (গ) স্পিনোজা ✓
১৮। “দ্রব্য হল এক, অসীম, স্বাধীন।”-এটি কার উক্তি?
(ক) অ্যারিস্টট্ল
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) লক্।
উত্তরঃ (খ) স্পিনোজা ✓
১৯। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন?
(ক) কেবল একটি
(খ) কেবল দুটি
(গ) কেবল তিনটি
(ঘ) কেবল চারটি।
উত্তরঃ (ক) কেবল একটি ✓
২০। দ্রব্যের ধারণায় একত্ববাদী বলা হয়-
(ক) দেকার্তকে
(খ) স্পিনোজাকে
(গ) হিউমকে
(ঘ) লাইবনিজকে।
উত্তরঃ (খ) স্পিনোজাকে ✓
২১। “ঈশ্বরই একমাত্র দ্রব্য।”-এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) স্পিনোজা ✓
২২। “দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি।” – এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) স্পিনোজা
(ঘ) লাইবনিজ।
উত্তরঃ (গ) স্পিনোজা ✓
২৩। স্পিনোজার মতবাদের পরিণতি হল-
(ক) দ্বৈতবাদ
(খ) বহুত্ববাদ
(গ) বুদ্ধিবাদ
(ঘ) অদ্বৈতবাদ।
উত্তরঃ (ঘ) অদ্বৈতবাদ ✓
২৪। লাইবনিজের দ্রব্যতত্ত্বের নাম কী?
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(খ) মনাডতত্ত্ব
(গ) বিচারবাদ
(ঘ) পরমাণুবাদ।
উত্তরঃ (খ) মনাডতত্ত্ব ✓
২৫। “স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ।”- এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) কান্ট।
উত্তরঃ (গ) লাইবনিজ ✓
২৬। দ্রব্যকে চিদনু বলেছেন-
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) স্পিনোজা
(ঘ) লাইবনিজ।
উত্তরঃ (ঘ) লাইবনিজ ✓
২৭। “মনাড একমাত্র দ্রব্য।” – এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) লাইবনিজ
(গ) স্পিনোজা
(ঘ) লক্।
উত্তরঃ (খ) লাইবনিজ ✓
২৮। মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব মেনেছেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) লাইবনিজ
(ঘ) হিউম।
উত্তরঃ (গ) লাইবনিজ ✓
২৯। লাইবনিজের মতে দ্রব্যগুলি-
(ক) গবাক্ষযুক্ত
(খ) গবাক্ষহীন
(গ) অংশযুক্ত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) গবাক্ষহীন ✓
৩০। ‘গবাক্ষহীন’ শব্দের অর্থ হল-
(ক) ছিদ্রবিহীন
(খ) ছিদ্রযুক্ত
(গ) বাতায়নযুক্ত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ছিদ্রবিহীন ✓
৩১। লাইবনিজের মতে ঈশ্বর হলেন-
(ক) নগ্ন মনাড
(খ) মনাডের মনাড
(গ) সৃষ্ট মনাড
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) মনাডের মনাড ✓
৩২। পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) লাইবনিজ
(ঘ) হিউম।
উত্তরঃ (গ) লাইবনিজ ✓
৩৩। লকের মতে মুখ্যগুণ-
(ক) বস্তুগত
(খ) মনোগত
(গ) বাহ্যিক
(ঘ) ইন্দ্রিয়লব্ধ।
উত্তরঃ (ক) বস্তুগত ✓
৩৪। লকের মতে গৌণগুণ-
(ক) বস্তুগত
(খ) বাহ্যিক
(গ) মনোগত
(ঘ) ইন্দ্রিয়লব্ধ।
উত্তরঃ (গ) মনোগত ✓
৩৫। “দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার।” – এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) হিউম।
উত্তরঃ (খ) লক্ ✓
৩৬। “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।” – এ কথা বলেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (ক) লক্ ✓
৩৭। কার মতে জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো?
(ক) কান্ট
(খ) হেগেল
(গ) বার্কলে
(ঘ) লক্।
উত্তরঃ (ঘ) লক্ ✓
৩৮। জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন-
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ঘ) বার্কলে ✓
৩৯। “মনের বাইরে জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই।”- এ কথা বলেছেন-
(ক) বার্কলে
(খ) হিউম
(গ) দেকার্ত
(ঘ) কান্ট।
উত্তরঃ (ক) বার্কলে ✓
৪০। “বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই।”- উক্তিটি কার?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) লাইবনিজ
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
৪১। “বিমূর্ত সামান্য ধারণা হল নাম।” – এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৪২। “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর।” – উক্তিটি কার?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৪৩। “সব গুণই আত্মগত।” – এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) বার্কলে
(গ) হেগেল
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৪৪। মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৪৫। “বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল।” – কে বলেছেন?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৪৬। “সমস্ত জগতই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়।” – এ কথা বলেছেন-
(ক) কান্ট
(খ) লাইবনিজ
(গ) লক্
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ঘ) বার্কলে ✓
৪৭। পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম হল-
(ক) হিউম
(খ) দেকার্ত
(গ) কান্ট
(ঘ) লক্।
উত্তরঃ (ক) হিউম ✓
৪৮। “দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই।” – এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) অ্যারিস্টট্ল
(গ) হিউম
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ঘ) বার্কলে ✓
৪৯। কোন্ দার্শনিকের মতে দ্রব্য হল গুণের সমষ্টি?
(ক) প্লেটো
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) বার্কলে ✓
৫০। “সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়।” – এ কথা বলেছেন-
(ক) হিউম
(খ) বার্কলে
(গ) দেকার্ত
(ঘ) লাইবনিজ।
উত্তরঃ (ক) হিউম ✓
৫১। “জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র।” – এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) কান্ট
উত্তরঃ (গ) হিউম ✓
৫২। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন-
(ক) প্লেটো
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হিউম
উত্তরঃ (ঘ) হিউম ✓
৫৩। “জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই।”- এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) দেকার্ত
উত্তরঃ (গ) হিউম ✓
File Details :
PDF Name : দ্রব্য MCQ প্রশ্ন উত্তর
Size : 682 KB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF