কার্যকারণ সম্বন্ধ MCQ Class 12 3rd Semester

১। কারণ কী?
(ক) যা কিছু ঘটে তা হল কারণ
(খ) যার জন্য কোনো কিছু ঘটে তা হল কারণ
(গ) কারণ হল কার্যের পরবর্তী ঘটনা
(ঘ) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়।
উত্তরঃ (খ) যার জন্য কোনো কিছু ঘটে তা হল কারণ ✓
২। কার্য কী?
(ক) যার জন্য কোনো কিছু ঘটে
(খ) যা কিছু ঘটে তা হল কার্য
(গ) কার্য হল কারণের পূর্ববর্তী ঘটনা
(ঘ) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়।
উত্তরঃ (খ) যা কিছু ঘটে তা হল কার্য ✓
৩। কারণ হল কার্যের-
(ক) শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা
(খ) শর্তান্তরহীন পরবর্তী ঘটনা
(গ) শর্তাধীন পূর্ববর্তী ঘটনা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা ✓
৪। কারণ হল কার্যের-
(ক) পরবর্তী ঘটনা
(খ) পূর্ববর্তী ঘটনা
(গ) সমসাময়িক ঘটনা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) পূর্ববর্তী ঘটনা ✓
৫। “কারণ হল কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা।”- এ কথা বলেছেন-
(ক) মিল
(খ) হিউম
(গ) লক্
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ক) মিল ✓
৬। “গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান।” – এ কথা কে বলেন?
(ক) হিউম
(খ) ইউয়িং
(গ) কার্ডেথ রিড
(ঘ) মিল।
উত্তরঃ (গ) কার্ডেথ রিড ✓
৭। কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কী?
(ক) কারণ হল একটি শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে
(খ) কার্য সতত কারণকে অনুসরণ করে
(গ) কার্যকারণ সম্পর্ক প্রসক্তি সম্বন্ধ সদৃশ
(ঘ) কারণ ও কার্যের মধ্যে এক অনিবার্য সম্পর্ক বর্তমান।
উত্তরঃ (ক) কারণ হল একটি শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে ✓
৮। লৌকিক মতে, কার্যকারণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান?
(ক) অবশ্যম্ভব
(খ) আকস্মিক
(গ) নিয়ত সংযোগ
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ক) অবশ্যম্ভব ✓
৯। “কারণ একটি শক্তিবিশেষ।” মতটি কার?
(ক) হিউম
(খ) কান্ট
(গ) লৌকিক মত
(ঘ) মিল।
উত্তরঃ (গ) লৌকিক মত ✓
১০। কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে?
(ক) অভিজ্ঞতাবাদী
(খ) বুদ্ধিবাদী
(গ) বিচারবাদীদের
(ঘ) স্বজ্ঞাবাদী।
উত্তরঃ (খ) বুদ্ধিবাদী ✓
১১। “কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায়।” – কারা বলেছেন?
(ক) বুদ্ধিবাদীদের
(খ) অভিজ্ঞতাবাদীদের
(গ) বিচারবাদীদের
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ক) বুদ্ধিবাদীদের ✓
১২। “কার্যকারণের ধারণা হল সহজাত।” – এ কথা বলেন-
(ক) মিল
(খ) কান্ট
(গ) হিউম
(ঘ) বুদ্ধিবাদীরা।
উত্তরঃ (ঘ) বুদ্ধিবাদীরা ✓
১৩। “কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ।” – এ কথা বলেন-
(ক) অভিজ্ঞতাবাদীরা
(খ) বুদ্ধিবাদীরা
(গ) বাস্তববাদীরা
(ঘ) ভাববাদীরা।
উত্তরঃ (খ) বুদ্ধিবাদীরা ✓
১৪। প্রসক্তি সম্পর্ককে বলা হয়-
(ক) যৌক্তিক সম্পর্ক
(খ) বস্তুগত সম্পর্ক
(গ) মনোগত সম্পর্ক
(ঘ) কাল্পনিক সম্পর্ক।
উত্তরঃ (ক) যৌক্তিক সম্পর্ক ✓
১৫। বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হল-
(ক) নিয়ত সংযোগতত্ত্ব
(খ) প্রসক্তিতত্ত্ব
(গ) সতত সংযোগতত্ত্ব
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রসক্তিতত্ত্ব ✓
১৬। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন-
(ক) কান্ট
(খ) হিউম
(গ) ইউয়িং
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (গ) ইউয়িং ✓
১৭। প্রসক্তিতত্ত্বের একজন সমর্থক হলেন-
(ক) লক্
(খ) হিউম
(গ) ইউয়িং
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (ঘ) দেকার্ত ✓
১৮। ইউয়িং-এর মতে, কার্যকারণ সম্পর্ক হল-
(ক) কৃত্রিম
(খ) পূর্বাপর
(গ) প্রসক্তি
(ঘ) স্বাভাবিক।
উত্তরঃ (গ) প্রসক্তি ✓
১৯। “কারণ ও কার্যের মধ্যে প্রসক্তিসম্বন্ধ আছে।” – এ কথা কে বলেছেন?
(ক) লক্
(খ) হিউম
(গ) ইউয়িং
(ঘ) বার্কলে।
উত্তরঃ (গ) ইউয়িং ✓
২০। “কারণ ও কার্যের সম্বন্ধ হল নিয়ন্তা ও নিয়ন্ত্রিতের সম্বন্ধ।” – এ কথা বলেছেন-
(ক) ইউয়িং
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) হিউম।
উত্তরঃ (ক) ইউয়িং ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
২১। “কারণ ও কার্যের মধ্যে অনিবার্য প্রসক্তি সম্বন্ধ আছে।” – এই উক্তিটি করেছেন-
(ক) হিউম
(খ) লক্
(গ) ইউয়িং
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ইউয়িং ✓
২২। “কারণ ও কার্যের অনিবার্যতা বলেছেন- হল যৌক্তিক অনিবার্যতা।” – এ কথা
(ক) হিউম
(খ) রাসেল
(গ) ইউয়িং
(ঘ) বার্কলে।
উত্তরঃ (খ) ইউয়িং ✓
২৩। প্রসক্তিবাদীদের মতে, যদি ‘A’, ‘B’-এর কারণ হয় তবে
(ক) ‘A’ ঘটলে ‘B’ অবশ্যই ঘটবে
(খ) ‘A’ ঘটলে ‘B’ নাও ঘটতে পারে
(গ) ‘A’ ঘটেনি কিন্তু ‘B’ ঘটতে পারে
(ঘ) ‘A’ ঘটবে না এবং ‘B’ ঘটবে না।
উত্তরঃ (খ) ‘A’ ঘটলে ‘B’ নাও ঘটতে পারে ✓
২৪। কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?
(ক) লক্
(খ) দেকার্ত
(গ) বার্কলে
(ঘ) হিউম।
উত্তরঃ (গ) বার্কলে ✓
২৫। “কারণ হল এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে।” – এ কথা বলেছেন-
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) মিল।
উত্তরঃ (ক) লক্ ✓
২৬। “কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা।” – এ কথা কে বলেছেন?
(ক) হিউম
(খ) ইউয়িং
(গ) মিল
(ঘ) লক্।
উত্তরঃ (ক) হিউম ✓
২৭। “কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ জ্ঞান নয়।” – এ কথা বলেন?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) মিল
উত্তরঃ (গ) হিউম ✓
২৮। সতত সংযোগতত্ত্বের প্রবক্তা হলেন
(ক) দেকার্ত
(খ) লক্
(গ) হিউম
(ঘ) কান্ট
উত্তরঃ (গ) হিউম ✓
২৯। কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয়
(ক) সতত সংযোগবাদী
(খ) প্রসক্তিবাদী
(গ) বুদ্ধিবাদী
(ঘ) আকস্মিকবাদী
উত্তরঃ (ক) সতত সংযোগবাদী ✓
৩০। সতত সংযোগতত্ত্বের অপর নাম
(ক) অনিবার্য সংযোগ তত্ত্ব
(খ) পরত সংযোগ তত্ত্ব
(গ) নিয়ত সংযোগতত্ত্ব
(ঘ) আকস্মিক তত্ত্ব
উত্তরঃ (গ) নিয়ত সংযোগতত্ত্ব ✓
৩১। “কার্য ও কারণের মধ্যে সতত সংযোগসম্বন্ধ বর্তমান।” – এ কথা বলেছেন
(ক) লক্
(খ) কান্ট
(গ) বার্কলে
(ঘ) হিউম
উত্তরঃ (ঘ) হিউম ✓
৩২। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ
(ক) আপতিক
(খ) আকস্মিক
(গ) আবশ্যিক
(ঘ) পরিবর্তনীয়
উত্তরঃ (খ) আকস্মিক ✓
৩৩। “কার্যকারণ সম্বন্ধ হল কালিক পৌর্বাপর্য সম্বন্ধ।” এ কথা কে বলেছেন?
(ক) হিউম
(খ) বার্কলে
(গ) স্পিনোজা
(ঘ) মিল
উত্তরঃ (ক) হিউম ✓
৩৪। কার্যকারণ সম্পর্ককে নিয়ত পৌর্বাপর্য সম্পর্ক বলেছেন
(ক) হিউম
(খ) বার্কলে
(গ) লক্
(ঘ) মিল
উত্তরঃ (ক) হিউম ✓
৩৫। কে বলেছেন, “কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক”?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) স্পিনোজা
উত্তরঃ (ক) হিউম ✓
৩৬। “কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতসিদ্ধ জ্ঞানাকার।” – এ কথা বলেছেন-
(ক) কান্ট
(খ) লক্
(গ) হিউম
(ঘ) বার্কলে
উত্তরঃ (ক) কান্ট ✓
File Details :
PDF Name : কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর
Size : 676 KB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF