সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার

সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Philosophy Last Chapter Somaj O Rashtradarshana MCQ

সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর
সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর

১। কোন্ দার্শনিক সর্বপ্রথম ‘সমাজতত্ত্ব’ বা ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) ডি ডি র‍্যাফেল
(গ) অগাস্ট কোঁৎ
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ (গ) অগাস্ট কোঁৎ

২। “সমাজদর্শন হল সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুট স্বরূপ।” এ কথা কে বলেছেন?
(ক) পি গিসবার্ট
(খ) মরিস জিন্সবার্গ
(গ) ডি ডি র‍্যাফেল
(ঘ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
উত্তরঃ (ক) পি গিসবার্ট

৩। “সমাজদর্শন হল সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল।” – এটি কার মত?
(ক) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(খ) পি গিসবার্ট
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (খ) পি গিসবার্ট

৫। ইংরেজি ‘Society’ শব্দটি কোন্ ফরাসি শব্দ থেকে এসেছে?
(ক) Sociate
(খ) Societe
(গ) Societye
(ঘ) Socie
উত্তরঃ (খ) Societe

৬। “সামাজিক সম্পর্ক বা সমাজ হল সম্পূর্ণরূপে মানসিক ব্যাপার।”- এ কথা কে বলেছেন?
(ক) ডি ডি র‍্যাফেল
(খ) পি গিসবার্ট
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) মরিস জিন্সবার্গ।
উত্তরঃ (খ) পি গিসবার্ট

৭। কোন্ দার্শনিক বলেন “মানুষ হল সামাজিক জীব। যে মানুষ সমাজে থাকে না, সে হয় পশু না হয় দেবতা।”
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) সক্রেটিস
(ঘ) পিথাগোরাস।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল

৮। সমাজের মানদন্ড হল-
(ক) সামাজিক সম্পর্ক
(খ) সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ
(গ) সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ

৯। ‘Society’ গ্রন্থটির লেখক হলেন-
(ক) ম্যাকেয়াভেলি
(খ) ডি ডি র‍্যাফেল
(গ) ম্যাকাইভার ও পেজ
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (গ) ম্যাকাইভার ও পেজ

১০। ‘Communitas’ শব্দটির অর্থ হল-
(ক) জনগণের স্বার্থ
(খ) জনগণের চেতনা
(গ) জনগণের মানসিকতা
(ঘ) জনগণের একাত্মবোধ।
উত্তরঃ (খ) জনগণের চেতনা

১১। যে সম্প্রদায়ের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো খাদ্য অন্বেষণের জন্য ঘুরে বেড়ায় তাদের বলে-
(ক) মেষপালক সম্প্রদায়
(খ) শিকারী সম্প্রদায়
(গ) কৃষক সম্প্রদায়
(ঘ) ক্ষুদ্র সম্প্রদায়।
উত্তরঃ (খ) শিকারী সম্প্রদায়

১২। কোন্ সম্প্রদায়ের কাজ হল পশুপালন করা?
(ক) শিকারী সম্প্রদায়
(খ) মেষপালক সম্প্রদায়
(গ) কৃষক সম্প্রদায়
(ঘ) বৃহৎ সম্প্রদায়।
উত্তরঃ (খ) মেষপালক সম্প্রদায়

১৩। কোন্ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাঁধা পড়ে যায়?
(ক) মেষপালক সম্প্রদায়
(খ) কৃষক সম্প্রদায়
(গ) শিকারী সম্প্রদায়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) কৃষক সম্প্রদায়

১৪। কোন্ সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় যোগাযোগ লক্ষ করা যায়?
(ক) ক্ষুদ্র সম্প্রদায়
(খ) বৃহৎ সম্প্রদায়
(গ) মেষপালক সম্প্রদায়
(ঘ) শিকারী সম্প্রদায়।
উত্তরঃ (ক) ক্ষুদ্র সম্প্রদায়

১৫। কোন্ সম্প্রদায়ে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক পরোক্ষ এবং বাহ্য?
(ক) কৃষক সম্প্রদায়
(খ) শিকারী সম্প্রদায়
(গ) বৃহৎ সম্প্রদায়
(ঘ) ক্ষুদ্র সম্প্রদায়।
উত্তরঃ (গ) বৃহৎ সম্প্রদায়

১৬। “সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে।” – এ কথা কোন্ দার্শনিক বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) নিউমেয়ার
(গ) পেজ
(ঘ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
উত্তরঃ (খ) নিউমেয়ার

১৭। নীচের কোনটিকে সম্প্রদায় বলা যায় না-
(ক) বর্ণ বা জাতি
(খ) জেলখানা
(গ) মঠ
(ঘ) জাতি বা উপজাতি।
উত্তরঃ (ক) বর্ণ বা জাতি

১৮। কোনো সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে কী বলা হয়?
(ক) সমাজ
(খ) প্রতিষ্ঠান
(গ) সম্প্রদায়
(ঘ) সংঘ।
উত্তরঃ (ঘ) সংঘ

১৯। “সংঘ হল এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়।”- এটি কার মত?
(ক) ম্যাকাইভার ও পেজ
(খ) অগবার্ন
(গ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(ঘ) উইলিয়াম লিলি।
উত্তরঃ (ক) ম্যাকাইভার ও পেজ

২০। শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায়?
(ক) পরিবার
(খ) সমাজ
(গ) প্রতিষ্ঠান
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ক) পরিবার

২১। হাসপাতাল কীসের অন্তর্ভুক্ত?
(ক) সংঘ
(খ) সম্প্রদায়
(গ) প্রতিষ্ঠান
(ঘ) সমাজ।
উত্তরঃ (ক) সংঘ

২২। রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত?
(ক) সমাজ
(খ) সম্প্রদায়
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ

২৩। সমবেতভাবে এক বা একাধিক বিশেষ স্বার্থসাধনের জন্য সংগঠিত গোষ্ঠীকে বলা হয়-
(ক) সমাজ
(খ) কমিউনিটি
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ

২৪। নাট্য সমিতি হল-
(ক) সংঘ
(খ) সম্প্রদায়
(গ) ক ও খ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সংঘ

২৫। ব্যাবসায়িক সংগঠন হল-
(ক) সমাজ
(খ) সম্প্রদায়
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ

২৬। শিক্ষক সংগঠন হল-
(ক) সমিতি
(খ) সমাজ
(গ) সম্প্রদায়
(ঘ) অনুষ্ঠান।
উত্তরঃ (ক) সমিতি

২৭। নীচের কোনটি সংঘ বা সমিতি নয়?
(ক) রাষ্ট্র
(খ) শিক্ষক সংগঠন
(গ) পরিবার
(ঘ) বিবাহ।
উত্তরঃ (ঘ) বিবাহ।

২৮। ব্যাপক অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) বিবাহ
(খ) বিদ্যালয়
(গ) পরিবার
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ঘ) রাষ্ট্র

২৯। ব্যাপক অর্থে কোনটি Institution -এর অন্তর্ভুক্ত?
(ক) সমাজ
(খ) সংবিধান
(গ) সংঘ
(ঘ) পরীক্ষা ব্যবস্থা।
উত্তরঃ (খ) সংবিধান

৩০। নীচের কোনটি ব্যাপক অর্থে অনুষ্ঠান নয়?
(ক) রাষ্ট্র
(খ) বিদ্যালয়
(গ) বিবাহ
(ঘ) পরিবার।
উত্তরঃ (খ) বিদ্যালয়

৩১। নীচের কোনটি সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান নয়?
(ক) সংবিধান
(খ) বিধান
(গ) আইন
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ঘ) রাষ্ট্র

৩২। সংকীর্ণ অর্থে কোনটি Institution -এর অন্তর্ভুক্ত?
(ক) বিবাহ
(খ) রাষ্ট্র
(গ) বিদ্যালয়
(ঘ) পরিবার।
উত্তরঃ (গ) বিদ্যালয়

৩৩। সংকীর্ণ অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) সংঘ
(খ) সংবিধান
(গ) বিদ্যালয়
(ঘ) আইন।
উত্তরঃ (গ) বিদ্যালয়

৩৪। কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) কৃষি
(খ) খেলাধূলা
(গ) শিক্ষায়তন
(ঘ) সুপ্রিম কোর্ট।
উত্তরঃ (গ) শিক্ষায়তন

৩৫। কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়?
(ক) বিদ্যালয়
(খ) বিশ্ববিদ্যালয়
(গ) পরিবার
(ঘ) সুপ্রিম কোর্ট।
উত্তরঃ (ঘ) সুপ্রিম কোর্ট

৩৬। কোনটি অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) কারখানা
(খ) পরিবার
(গ) যুদ্ধ
(ঘ) জাতীয় গ্রন্থাগার।
উত্তরঃ (ক) কারখানা

৩৭। কোনটি বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) বিনিময় প্রথা
(খ) কুস্তি
(গ) পুলিশি বিভাগ
(ঘ) নাট্যশালা।
উত্তরঃ (খ) কুস্তি

৩৮। বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্গত কোনটি?
(ক) যুদ্ধ
(খ) শিল্পকলা
(গ) চিত্রশালা
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই

৩৯। কোনটি সরকারি অনুষ্ঠানের অন্তর্গত?
(ক) শিল্পকলা
(খ) রিজার্ভ ব্যাংক
(গ) চিত্রকলা
(ঘ) সম্পত্তির ভোগ।
উত্তরঃ (খ) রিজার্ভ ব্যাংক

৪০। ‘বিবাহ প্রথা’, ‘উপাসনা’ – এগুলি হল-
(ক) সমাজ
(খ) সংঘ
(গ) অনুষ্ঠান
(ঘ) সম্প্রদায়।
উত্তরঃ (গ) অনুষ্ঠান

৪১। কোন্ দার্শনিকের মতে “আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্পাদন করি”?
(ক) গিসবার্ট
(খ) জিন্সবার্গ
(গ) পেজ
(ঘ) ম্যাকাইভার।
উত্তরঃ (ক) গিসবার্ট

৪২। কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান?
(ক) পরিবারের সদস্যদের ভালোবাসা
(খ) আদালত
(গ) পাহাড়
(ঘ) গান।
উত্তরঃ (খ) আদালত

৪৩। পাড়ার ফুটবল ক্লাব হল-
(ক) শিক্ষা প্রতিষ্ঠান
(খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
(গ) সামাজিক প্রতিষ্ঠান
(ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান।
উত্তরঃ (খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান

৪৪। ডি ডি র‍্যাফেলের লেখা রাষ্ট্র দর্শন সম্পর্কিত বইটির নাম হল –
(ক) Fundamentals of Sociology
(খ) Problems of Political Philosophy
(গ) Society
(ঘ) Social Contract Theory
উত্তরঃ (খ) Problems of Political Philosophy

৪৫। দার্শনিক প্লেটো কোন্ গ্রন্থে আদর্শ রাষ্ট্রব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) Protagoras
(খ) Phaedo
(গ) Theaetetus
(ঘ) Republic
উত্তরঃ (ঘ) Republic

৪৬। রাষ্ট্রদর্শনের কাজ প্রধানত কয় প্রকার?
(ক) দুই প্রকার
(খ) চার প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (গ) তিন প্রকার

৪৭। কোন্ রাষ্ট্রবিদ ‘State’ কথাটি প্রথম ব্যবহার করেন?
(ক) ম্যাকেয়াভেলি
(খ) উইলসন
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (ক) ম্যাকেয়াভেলি

৪৮। আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) চারটি

৪৯। একটি রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্রের যে সকল সদস্য থাকে তাদের কী বলে?
(ক) নাগরিক
(খ) বিদেশি
(গ) প্রজা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বিদেশি

৫০। দার্শনিক প্লেটো কোন্ গ্রন্থে শাসনব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) Republic
(খ) Phaedo
(গ) Meno
(ঘ) Protagoras
উত্তরঃ (ক) Republic

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৫১। “গণতন্ত্র হল জনগণের শাসনব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত।”- এটি কে বলেছেন?
(ক) জন অস্টিন
(খ) গিডিংস
(গ) আব্রাহাম লিঙ্কন
(ঘ) ম্যাক্সওয়েবার।
উত্তরঃ (গ) আব্রাহাম লিঙ্কন

৫২। “গণতন্ত্র হয় এক ধরনের রাষ্ট্র বা সরকার অথবা সমাজের একটি রূপ অথবা এই তিনটির সমষ্টিকে বোঝাতে পারে।” এটি কে বলেছেন?
(ক) গিডিংস
(খ) আব্রাহাম লিঙ্কন
(গ) জন অস্টিন
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ (ক) গিডিংস

৫৩। প্রত্যক্ষ গণতন্ত্র কোন্ দেশে লক্ষ করা যায়?
(ক) রোম
(খ) আমেরিকা
(গ) গ্রেট ব্রিটেন
(ঘ) স্কটল্যান্ড।
উত্তরঃ (ক) রোম

৫৪। কোথায় সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয়?
(ক) পানামা
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) চিন।
উত্তরঃ (ঘ) চিন

৫৫। সমাজতন্ত্র কত প্রকার হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ক) দুই

৫৬। “রাষ্ট্র হল শ্রেণিশোষণের যন্ত্র”। এ কথা কে বলেছেন?
(ক) লেনিন
(খ) কার্ল মার্কস
(গ) থমাস মোর
(ঘ) জন অস্টিন।
উত্তরঃ (খ) কার্ল মার্কস

৫৭। নৈরাজ্যবাদের প্রবক্তা হলেন-
(ক) থমাস মোর
(খ) মিখাইল বাকুনিন
(গ) রবার্ট ওয়েন
(ঘ) জন অস্টিন।
উত্তরঃ (খ) মিখাইল বাকুনিন

৫৮। আইনের প্রাচীনতম উৎস হল-
(ক) ধর্ম
(খ) প্রথা
(গ) ন্যায়বিচার
(ঘ) আইনসভা।
উত্তরঃ (খ) প্রথা

৫৯। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল-
(ক) আইনসভা
(খ) ধর্ম
(গ) প্রথা
(ঘ) ন্যায়বিচার।
উত্তরঃ (ঘ) ন্যায়বিচার।

৬০। আধুনিক রাষ্ট্রে আইনের প্রত্যক্ষ ও সর্বপ্রথম উৎস হল-
(ক) আইনসভা
(খ) ন্যায়বিচার
(গ) ধর্ম
(ঘ) প্রথা।
উত্তরঃ (ক) আইনসভা

===========================

File Details :

PDF Name : সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর

Size : 697 KB

No. of Pages : 5

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

 

 

আরও পড়ুন প্রয়োজনে
পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার Click here
আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
বেদান্ত MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Click here
দেহ মন সমস্যা MCQ Class 12 তৃতীয় সেমিস্টার Click here

Leave a Comment