পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer)

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer)

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর

সহায়হরি বাটি বা ঘটি চেয়েছিল কী জন্য?
(ক) দুধ আনার জন্য
(খ) ঘোল আনার জন্য
(গ) ডাবের জল ঢালার জন্য
(ঘ) রস আনার জন্য
উত্তরঃ (ঘ) রস আনার জন্য

ব্যাখ্যা: এখানে খেজুর রসের কথা বলা হয়েছে।

২। ‘পুঁই মাচা’ গল্পটিতে কোন্ ঋতুর কথা রয়েছে?
(ক) গ্রীষ্ম ঋতু
(খ) বর্ষা ঋতু
(গ) শীত ঋতু
(ঘ) বসন্ত ঋতু
উত্তরঃ (গ) শীত ঋতু

৩। অন্নপূর্ণা চুলে কীসের তেল মাখছিল?
(ক) নারিকেল তেল
(খ) সরিষার তেল
(গ) বাদাম তেল
(ঘ) রেড়ির তেল
উত্তরঃ (ক) নারিকেল তেল

৪। অন্নপূর্ণা কে?
(ক) শিবের পত্নী
(খ) অন্নদাত্রী দেবী
(গ) সহায়হরির স্ত্রী
(ঘ) অপুর মা
উত্তরঃ (গ) সহায়হরির স্ত্রী

৫। স্বামীকে দেখে অন্নপূর্ণা কী করেছিল?
(ক) উঠে দাঁড়িয়ে পড়েছিল
(খ) গায়ের কাপড় টেনে নিয়েছিল
(গ) ঘরের ভিতরে চলে গিয়েছিল
(ঘ) উঠোনে নেমে এসেছিল
উত্তরঃ (খ) গায়ের কাপড় টেনে নিয়েছিল

ব্যাখ্যাঃ স্বামী গুরুজন, তাই স্বামীর সামনে অসংবৃত থাকা উচিত নয় বলে মনে করত গ্রাম্য বধূরা।

৬। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে কীসের সঞ্চার হয়েছিল?
(ক) আনন্দ
(খ) দুঃখ
(গ) ক্রোধ
(ঘ) ভয়
উত্তরঃ (ঘ) ভয়

৭। সহায়হরি কীভাবে সময় কাটায়?
(ক) বই পড়ে
(খ) পুজো-পাঠ করে
(গ) মাছ ধরে আর রস খেয়ে
(ঘ) উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে
উত্তরঃ (গ) মাছ ধরে আর রস খেয়ে

ব্যাখ্যা: সহায়হরি কর্মহীন ছিলেন।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

৮। “কেন? কি গুজব?”-গুজবটি কী ছিল?
(ক) সহায়হরি লটারি পেয়েছে
(খ) সহায়হরির প্রচুর টাকা আছে
(গ) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
(ঘ) সহায়হরি শীঘ্রই শহরে চলে যাবে
উত্তরঃ (গ) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে

ব্যাখ্যা: বিবাহযোগ্যা কন্যাকে বিবাহ না দিতে পারার জন্য সহায়হরিকে একঘরে করে দেওয়ার পরিকল্পনা চলছিল গ্রাম্য সমাজে।

৯। ‘ভদ্দরলোকের গাঁয়ে বাস করা যায় না।’-কেন?
(ক) নীচু কাজ করলে
(খ) বিবাহযোগ্যা কন্যার বিয়ে দিতে না পারলে
(গ) বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে
(ঘ) পূজা-পাঠ না করলে।
উত্তরঃ (গ) বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে

১০। সমাজে থাকতে হলে কী করতে হয়?
(ক) সমাজনেতাদের তৈলমর্দন করতে হয়
(খ) সমাজে দানধ্যান করতে হয়
(গ) রাজ-আনুগত্য পেতে হয়
(ঘ) সমাজের নিয়ম মেনে চলতে হয়
উত্তরঃ (ঘ) সমাজের নিয়ম মেনে চলতে হয়

১১। সহায়হরিকে একঘরে করার কথা কোথায় আলোচনা হয়েছে?
(ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে
(খ) পঞ্চায়েত সভায়
(গ) হাটের মাঝখানে
(ঘ) পুকুরপাড়ের আড্ডায়
উত্তরঃ (ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে

১২। ‘এক কড়ার মুরোদ নেই’ বলতে বোঝানো হয়েছে-
(ক) এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই
(খ) একটা কড়া কেনার ক্ষমতা নেই
(গ) একটি কড়ি দান করার ক্ষমতা নেই
(ঘ) একটি কড়ি জমানোর ক্ষমতা নেই
উত্তরঃ (ক) এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই

১৩। ক্ষেন্তির বয়স হল-
(ক) ১২ বছর
(খ) ১৩ বছর
(গ) ১৪ বছর
(ঘ) ১৫ বছর
উত্তরঃ (ঘ) ১৫ বছর

ব্যাখ্যা: অন্নপূর্ণার মুখ থেকে আমরা শুনেছি, ক্ষেন্তির বয়স ১৫ বছর হয়েছে।

১৪। স্ত্রীর গলার সুর কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি কী করেছিলেন?
(ক) স্ত্রীকে ধমক দিয়েছিলেন
(খ) নীরবে স্ত্রীর কথা শুনছিলেন
(গ) একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন
(ঘ) অন্য প্রসঙ্গের অবতারণা করলেন
উত্তরঃ (গ) একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন।

১৫। ক্ষেন্তির হাতে কী ছিল?
(ক) দুটি পাকা তাল
(খ) একটা মেটে আলুতে
(গ) কিছু পুঁইশাকের ডাঁটা
(ঘ) একঝুড়ি কুল
উত্তরঃ (গ) কিছু পুঁইশাকের ডাঁটা

১৬ক্ষেন্তির কয়টি বোন ছিল?
(ক) ক্ষেন্তি সহায়হরি ও অন্নপূর্ণার একমাত্র সন্তান
(খ) তিনটি বোন
(গ) দুটি বোন
(ঘ) একটি ভাই ও দুটি বোন
উত্তরঃ (গ) দুটি বোন

ব্যাখ্যাঃ ক্ষেন্তির দুটি বোন ছিল; তাদের নাম রাধী ও পুঁটি।

১৭। ক্ষেন্তির চোখ দুটি কেমন ছিল?
(ক) তীক্ষ্ণ
(খ) উজ্জ্বল
(গ) ভাসা ভাসা
(ঘ) ডাগর ডাগর
উত্তরঃ (ঘ) ডাগর ডাগর

১৮। ‘পিনটার বয়স খুঁজিতে যাইলে কোন যুগে গিয়ে পড়তে হয়?’
(ক) প্রাচীন যুগে
(খ) প্রাগৈতিহাসিক যুগে
(গ) বর্তমান যুগে
(ঘ) মধ্যযুগে
উত্তরঃ (খ) প্রাগৈতিহাসিক যুগে

১৯। পুঁইপাতা জড়ানো দ্রব্যটি কী ছিল?
(ক) চিংড়ি মাছ
(খ) পাকা তেঁতুল
(গ) কুলের আচার
(ঘ) মেটে আলু
উত্তরঃ (ক) চিংড়ি মাছ

ব্যাখ্যাঃ গয়া খুড়ির কাছ থেকে ধারে চিংড়ি মাছ নিয়েছিল ক্ষেন্তি।

২০। গয়া খুড়ির কাছে সহায়হরির কত ধার ছিল?
(ক) দু-টাকা
(খ) এক টাকা
(গ) দু-পয়সা
(ঘ) পঞ্চাশ পয়সা
উত্তরঃ (গ) দু-পয়সা

ব্যাখ্যা: গয়া খুড়ি নিজেই বলেছিল যে, আগের দিনের ক্ষেন্তির বাবার দুটো পয়সা বাকি আছে।

২১। ক্ষেন্তির আনা পুঁইশাকের ডাঁটাগুলি ছিল-
(ক) নধর
(খ) শুকনো
(গ) পাকা
(ঘ) কচি
উত্তরঃ (গ) পাকা

ব্যাখ্যাঃ হলদে রং দেখেই বোঝা যায় ডাঁটাগুলি পাকা ছিল।

২২। ক্ষেন্তি মায়ের দিকে কীভাবে তাকিয়েছিল?
(ক) কটমট করে
(খ) শ্রদ্ধার সঙ্গে
(গ) ঘৃণার সঙ্গে
(ঘ) ভয়মিশ্রিত দৃষ্টিতে
উত্তরঃ (ঘ) ভয়মিশ্রিত দৃষ্টিতে

২৩। কলের পুতুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
(ক) ক্ষেন্তির
(খ) পুঁটির
(গ) রাধীর
(ঘ) সহায়হরির
উত্তরঃ (গ) রাধীর

ব্যাখ্যা: সহায়হরির ছোটো মেয়ে ছিল রাধী।

২৪। “মেয়েমানুষের আবার অত নোলা কিসের?”- ‘নোলা’ শব্দের অর্থ-
(ক) বুদ্ধি
(খ) বোকামি
(গ) বাচালতা
(ঘ) লোভ
উত্তরঃ (ঘ) লোভ

২৫। রাঁধতে বসে অন্নপূর্ণার কার কথা মনে পড়ল?
(ক) সহায়হরির কথা
(খ) ক্ষেন্তির কথা
(গ) পুঁটির কথা
(ঘ) রাধীর কথা
উত্তরঃ (খ) ক্ষেন্তির কথা

ব্যাখ্যা : এখানে বড়ো মেয়ের কথা বলা হয়েছে। অন্নপূর্ণা ও সহায়হরির বড়ো মেয়ে হল ক্ষেন্তি।

২৬। অন্নপূর্ণা পুঁইডাঁটাগুলি কুড়িয়ে কী করেছিলেন?
(ক) বাড়ির গোরুকে খাইয়ে দিয়েছিলেন
(খ) আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন
(গ) চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন
(ঘ) মাটিতে পুঁতে দিয়েছিলেন
উত্তরঃ (গ) চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন।

২৭। দুপুরবেলায় ক্ষেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে কী করেছিল?
(ক) মাকে বকেছিল
(খ) ভয় পেয়ে গিয়েছিল
(গ) বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়েছিল
(ঘ) অভিমানে উঠে গিয়েছিল
উত্তরঃ (গ) বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়েছিল

২৮। কোন্ শাকের ওপর ক্ষেন্তির লোভ ছিল?
(ক) পুঁইশাক
(খ) নোটেশাক
(গ) কলমিশাক
(ঘ) পালংশাক
উত্তরঃ (ক) পুঁইশাক

২৯। অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পেড়েছিলেন?
(ক) কয়েকটি টাকা
(খ) কয়েক মুঠো চাল
(গ) কয়েক মুঠো খড়
(ঘ) শুকনো লঙ্কা
উত্তরঃ (ঘ) শুকনো লঙ্কা

৩০। বিকেলবেলা সহায়হরির কোথায় ডাক পড়েছিল?
(ক) পুকুরঘাটে
(খ) পঞ্চায়েত সভায়
(গ) দুর্গা মায়ের চন্ডীমণ্ডপে
(ঘ) কালীময়ের চন্ডীমণ্ডপে
উত্তরঃ (ঘ) কালীময়ের চন্ডীমণ্ডপে

৩১। “এই যে তোমার মেয়েটি তেরো বছরের….” – এখানে কোন্ মেয়েটির কথা বলা হয়েছে?
(ক) সহায়হরির ছোটো মেয়ে রাধী
(খ) সহায়হরির মেজো মেয়ে পুঁটি
(গ) সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি
(ঘ) কেষ্ট মুখার্জির মেয়ে
উত্তরঃ (গ) সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি

ব্যাখ্যাঃ তৎকালীন গ্রাম্য রীতি অনুযায়ী ক্ষেন্তি ছিল বিবাহযোগ্যা।

৩২। পাত্র আশীর্বাদ হয়ে যাওয়ার পর কে বেঁকে বসেছিল?
(ক) অন্নপূর্ণা
(খ) সহায়হরি
(গ) ক্ষেন্তি
(ঘ) পুঁটি
উত্তরঃ (খ) সহায়হরি

৩৩। ক্ষেন্তিকে ‘উচ্ছ্বগ্ন করা মেয়ে’ বলা হয়েছে কেন?
(ক) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
(খ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
(গ) ক্ষেন্তির বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল
(ঘ) শ্বশুরবাড়ির লোক ক্ষেন্তিকে বাপের বাড়ি দিয়ে গিয়েছিল
উত্তরঃ (খ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল

ব্যাখ্যাঃ তৎকালীন গ্রাম্য সমাজে রীতি ছিল যে, আশীর্বাদ হয়ে যাওয়া মানেই মেয়ে উৎসর্গ হয়ে যাওয়া।

৩৪। কালীময় ক্ষেন্তির জন্য বর হিসেবে কাকে নির্বাচন করেছিলেন?
(ক) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে
(খ) তার নিজের ছেলেকে
(গ) বিষু সরকারের ছেলেকে
(ঘ) তারক খুড়োর ছেলেকে
উত্তরঃ (ক) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে

৩৫। কালীময় কার কাছে টাকা ধার করেছিলেন?
(ক) সহায়হরির কাছে
(খ) অন্নপূর্ণার কাছে
(গ) বিষু সরকারের কাছে
(ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে
উত্তরঃ (ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে

৩৬। ‘ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র।”- ‘ইহা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ক্ষেন্তির বিয়ের বয়স পার হয়ে গেছে
(খ) কালীময় টাকা শোধ না দিতে পারায় প্রহৃত হয়েছে
(গ) শ্রীমন্ত মজুমদারের ছেলে প্রহৃত হয়েছে
(ঘ) কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে
উত্তরঃ (ঘ) কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে

ব্যাখ্যা: কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে ধার নেওয়া টাকার সুদ পর্যন্ত শোধ করেনি।

৩৭। কোন্ গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছিল?
(ক) বাঁশগাছ
(খ) বাতাবিলেবু গাছ
(গ) আমগাছ
(ঘ) কাঁঠালগাছ
উত্তরঃ (খ) বাতাবিলেবু গাছ

৩৮। সহায়হরি ক্ষেন্তিকে কী আনতে বলেছিলেন?
(ক) কাটারি
(খ) শাবল
(গ) কোদাল
(ঘ) কুড়ুল
উত্তরঃ (খ) শাবল

৩৯। দুর্গা এসে কীসের ঘট বের করে দিতে বলেছিল?
(ক) ইতুর ঘট
(খ) মঙ্গলচণ্ডীর ঘট
(গ) সত্যনারায়ণের ঘট
(ঘ) মা কালীর ঘট
উত্তরঃ (ক) ইতুর ঘট

৪০। ওপাড়ার মুখুজ্যে বাড়ি যাওয়ার পথে কোন্ গাছের ঘন বন পড়ে?
(ক) শেওড়া
(খ) বনভাট
(গ) রাংচিতা
(ঘ) উক্ত সব ক-টি
উত্তরঃ (ঘ) উক্ত সব ক-টি

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৪১। আমড়া গাছে কোন্ পাখি বসেছিল?
(ক) কাঠঠোকরা
(খ) কোকিল
(গ) লেজ-ঝোলা হলদে পাখি
(ঘ) বউ কথা কও
উত্তরঃ (গ) লেজ-ঝোলা হলদে পাখি

৪২। দুর্গা খুড়িমাকে আঙুল দিয়ে কী দেখিয়েছিল?
(ক) একটা শিয়াল
(খ) একটা হলুদ পাখি
(গ) একটা সাপ
(ঘ) একটা বুনো খরগোশ
উত্তরঃ (খ) একটা হলুদ পাখি

৪৩। “দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল।”-কী বন্ধ হয়ে গেল?
(ক) কাঠ কাটার শব্দ
(খ) মাটি খোঁড়ার শব্দ
(গ) কাশির শব্দ
(ঘ) কুকুরের ঘেউ ঘেউ শব্দ
উত্তরঃ (খ) মাটি খোঁড়ার শব্দ

ব্যাখ্যাঃ সহায়হরি বরোজপোতার জঙ্গলে মাটি খুঁড়ে মেটে আলু তুলছিলেন।

৪৪। ক্ষেন্তি উঠোনের রৌদ্রে বসে কী করছিল?
(ক) খোঁপা খুলছিল
(খ) তেল মাখছিল
(গ) রোদ পোহাচ্ছিল
(ঘ) রামায়ণ পাঠ করছিল
উত্তরঃ (ক) খোঁপা খুলছিল

৪৫। সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিলেন?
(ক) মস্ত একটা থোর
(খ) একটা যজ্ঞডুমুরের ডাল
(গ) একটা মেটে আলু
(ঘ) এক ঝুড়ি মাছ
উত্তরঃ (গ) একটা মেটে আলু

===========================
File Details :
PDF Name : ধর্ম (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতার MCQ প্রশ্ন উত্তর
Size : 733 KB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন