আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার

আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন পঞ্চম অধ্যায় তৃতীয় সেমিস্টার | HS Philosophy 3rd Semester MCQ Question Answer

আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর
আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর

১। ‘Practical Ethics’ গ্রন্থটি কার লেখা?
(ক) জেম্স মিল
(খ) পিটার সিঙ্গার
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) আর্নে নেস
উত্তর: (খ) পিটার সিঙ্গার

২। আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?
(ক) গ্রিক
(খ) আমেরিকান
(গ) ল্যাটিন
(ঘ) ফরাসি
উত্তর: (গ) ল্যাটিন

৩। ইংরেজি ‘Suicide’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) পিটার সিঙ্গার
(খ) ইমানুয়েল কান্ট
(গ) এমিল দুরখেইম
(ঘ) থমাস ব্রাউন
উত্তর: (ঘ) থমাস ব্রাউন

 ৪। আত্মহত্যার অন্যতম কারণ কোন্টি?
(ক) শারীরিক কারণ
(খ) প্রাকৃতিক কারণ
(গ) ধর্মীয় কারণ
(ঘ) মানসিক কারণ
উত্তর: (ঘ) মানসিক কারণ

৫। “নিজ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার।” – এটি কে বলেছেন?
(ক) সিগমুন্ড ফ্রয়েড
(খ) আর্নে নেস
(গ) পিটার সিঙ্গার
(ঘ) এমিল দুরখেইম
উত্তর: (ক) সিগমুন্ড ফ্রয়েড

৬। ‘Moral Problems’ গ্রন্থটি কে রচনা করেছেন?
(ক) এমিল দুরখেইম
(খ) জেম্স মিল
(গ) আর বি ব্রান্ট
(ঘ) জেরেমি বেন্থাম
উত্তর: (গ) আর বি ব্রান্ট

৭। ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুটি

৮। ‘ইরোজ’ শব্দটির অর্থ কী?
(ক) বাঁচার প্রবৃত্তির কারণ
(খ) মৃত্যুর প্রবৃত্তির কারণ
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বাঁচার প্রবৃত্তির কারণ

 ৯। ‘Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) এমিল দুরখেইম
(খ) পিটার সিঙ্গার
(গ) সিগমুন্ড ফ্রয়েড
(ঘ) আর্নে নেস
উত্তর: (ক) এমিল দুরখেইম

১০। দুরখেইম তাঁর ‘Suicide’ গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (ঘ) চার

 ১১। কোন্ ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি-সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে?
(ক) পরার্থবাদী আত্মহত্যা
(খ) অদৃষ্টবাদী আত্মহত্যা
(গ) অহংবাদী আত্মহত্যা
(ঘ) অধঃপতনজনিত আত্মহত্যা
উত্তর: (গ) অহংবাদী আত্মহত্যা

১২। আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কী নামে পরিচিত?
(ক) অদৃষ্টবাদী আত্মহত্যা
(খ) অহংবাদী আত্মহত্যা
উত্তর: (খ) অহংবাদী আত্মহত্যা

১৩। কে বলেছেন আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) প্লেটো
(গ) সিগমুন্ড ফ্রয়েড
(ঘ) পিটার অ্যাবেলার্ড
উত্তর: (গ) সিগমুন্ড ফ্রয়েড

১৪। “মানুষ হল ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দীশালা।” – এই উক্তিটি কার?
(ক) সক্রেটিস
(খ) হিউম
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) কান্ট
উত্তর: (ক) সক্রেটিস

১৫। নিম্নলিখিত কোন্ গ্রন্থটি দার্শনিক প্লেটোর রচিত?
(ক) On Nature
(খ) Monologion
(গ) Laws
(ঘ) Meditations
উত্তর: (গ) Laws

১৬। আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে?
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টট্ল
(গ) প্লেটো
(ঘ) মার্কস
উত্তর: (খ) অ্যারিস্টট্ল

১৭। কোন্ দার্শনিক আত্মহত্যাকে জীবন সংরক্ষণ নীতির বিরোধী বলেছেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) থমাস অ্যাকুইনাস
(গ) কান্ট
(ঘ) হিউম
উত্তর: (খ) থমাস অ্যাকুইনাস

 ১৮। The Metaphysics of Morals গ্রন্থটির রচয়িতা কোন্ দার্শনিক?
(ক) আলবেয়র কামু
(খ) সিগমুন্ড ফ্রয়েড
(গ) ইমানুয়েল কান্ট
(ঘ) অ্যারিস্টট্ল
উত্তর: (গ) ইমানুয়েল কান্ট

১৯। কোন্ বিচারবাদী পাশ্চাত্য দার্শনিক আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন?
(ক) জন লক্
(খ) ডেভিড হিউম
(গ) জর্জ বার্কলে
(ঘ) ইমানুয়েল কান্ট
উত্তর: (ঘ) ইমানুয়েল কান্ট

 ২০। ভারতীয় দণ্ডবিধির কত নং ধারা অনুযায়ী আত্মহত্যাকে দন্ডনীয় অপরাধরূপে গণ্য করা হয়েছে?
(ক) ২৪২
(খ) ৩০৯
(গ) ৩২৩
(ঘ) ৩৪০
উত্তর: (খ) ৩০৯

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

২১। আলবেয়র কামু রচিত গ্রন্থের নাম কী?
(ক) Laws
(খ) Proslogion
(গ) Phaedo
(ঘ) The Myth of Sisyphus
উত্তর: (ঘ) The Myth of Sisyphus

২২। নিম্নলিখিত কোন্ দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন?
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টটল
(গ) প্লেটো
(ঘ) ডেভিড হিউম
উত্তর: (ঘ) ডেভিড হিউম

 ২৩। Thanatos কথার অর্থ কী?
(ক) সহজ
(খ) মৃত্যু
(গ) জীবন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মৃত্যু

২৪। ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ কোন্টি?
(ক) Mercy Killing
(খ) Good Death
(গ) Gentle Death
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক

২৫। প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে নিম্নোক্ত কোন্ ক্ষেত্রে?
(ক) আত্মহত্যা
(খ) ইউথ্যানেসিয়া
(গ) উভয় ক্ষেত্রে
(ঘ) কোনো ক্ষেত্রে নয়
উত্তর: (খ) ইউথ্যানেসিয়া

২৬। বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন্ দেশে কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়?
(ক) আমেরিকা
(খ) কানাডা
(গ) ভারত
(ঘ) নেদারল্যান্ডস
উত্তর: (ঘ) নেদারল্যান্ডস

২৭। যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন্ প্রকার কৃপাহত্যা বলা হয়?
(ক) সক্রিয় কৃপাহত্যা
(খ) ঐচ্ছিক কৃপাহত্যা
(গ) নিষ্ক্রিয় কৃপাহত্যা
(ঘ) অনৈচ্ছিক কৃপাহত্যা
উত্তর: (গ) নিষ্ক্রিয় কৃপাহত্যা

২৮। কোন্ ধরনের কৃপাহত্যাকে ‘Killing’ বা ‘হত্যা’ বলা হয়?
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) সক্রিয় কৃপাহত্যা
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) উভয়ই

২৯। পিটার সিঙ্গার প্রধানত কয় প্রকার কৃপাহত্যার উল্লেখ করেছেন?
(ক) এক
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার
উত্তর: (খ) তিন

৩০। যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়–
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) নিষ্ক্রিয় কৃপাহত্যা
(গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
(ঘ) সক্রিয় কৃপাহত্যা
উত্তর: (গ) অনৈচ্ছিক কৃপাহত্যা

৩১। কোন্ ধরনের কৃপাহত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়?
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা
(গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
(ঘ) সক্রিয় কৃপাহত্যা
উত্তর: (খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা

৩২। ‘রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে।’ এটি ইউথ্যানেসিয়ার কোন্ শর্ত?
(ক) প্রথম শর্ত
(খ) দ্বিতীয় শর্ত
(গ) তৃতীয় শর্ত
(ঘ) চতুর্থ শর্ত
উত্তর: (ক) প্রথম শর্ত

৩৩। ‘সংশ্লিষ্ট ব্যক্তির যে অসুখ করেছে বর্তমানে এবং অদূর ভবিষ্যতে এমন কোনো ওষুধ বার হওয়ার কোনো সম্ভাবনা নেই যার ফলে সে আরোগ্য লাভ করতে পারবে।’ – এই শর্তটি ইউথ্যানেসিয়ার কোন্ শর্ত?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর: (খ) দ্বিতীয়

৩৪। ইউথ্যানেসিয়ার তৃতীয় শর্তটি কী?
(ক) রোগীর কাছে যন্ত্রণাটি অসহনীয় বোধ হতে হবে
(খ) রোগীর আরোগ্যলাভের কোনো সম্ভাবনা নেই
(গ) রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করতে হবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) রোগীর আরোগ্যলাভের কোনো সম্ভাবনা নেই

৩৫। মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ। এটিকে সমর্থন করেন কে?
(ক) সক্রেটিস
(খ) জেরেমি বেন্থাম
(গ) প্লেটো
(ঘ) স্টোয়িক দার্শনিকগণ
উত্তর: (খ) জেরেমি বেন্থাম

৩৬। চিকিৎসকের মূল ব্রত কোনটি?
(ক) রোগীর জীবন রক্ষা করা
(খ) রোগীকে সাহায্য করা
(গ) রোগীর মৃত্যু ঘটানো
(ঘ) ওষুধ বিক্রি করা
উত্তর: (ক) রোগীর জীবন রক্ষা করা

৩৭। ‘শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ।’ – এটি কোন্ উপনিষদে বলা হয়েছে?
(ক) কঠ উপনিষদ
(খ) বৃহদারণ্যক উপনিষদ
(গ) তৈত্তিরীয় উপনিষদ
(ঘ) শ্বেতাশ্বতর উপনিষদ
উত্তর: (ঘ) শ্বেতাশ্বতর উপনিষদ

৩৮। ‘Elements of Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) আল্ডো লিওপোল্ড
(গ) জেম্স র‍্যাচেল
(ঘ) আর্নে নেস
উত্তর: (গ) জেম্স র‍্যাচেল

৩৯। ‘তুমি অন্যের কাছে যেরূপ আচরণ প্রত্যাশা করবে, অন্যের প্রতিও তুমি সেরূপ আচরণ করবে।’ – ইউথ্যানেসিয়ার সপক্ষে এই যুক্তিটি কী নামে পরিচিত?
(ক) করুণার যুক্তি
(খ) জীবননীতির যুক্তি
(গ) স্বর্ণনীতির যুক্তি
(ঘ) উপযোগবাদীদের যুক্তি
উত্তর: (গ) স্বর্ণনীতির যুক্তি

৪০। ‘যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ।’ – এই মতবাদের সমর্থক কারা?
(ক) বুদ্ধিবাদ
(খ) উপযোগবাদ
(গ) বিচারবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদী
উত্তর: (খ) উপযোগবাদ

৪১। কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই?
(ক) পরিণামবাদী
(খ) বিচারবাদী
(গ) সুখবাদী
(ঘ) অভিজ্ঞতাবাদী
উত্তর: (ক) পরিণামবাদী

৪২। একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল। -এটি কোন্ ধরনের হত্যা?
(ক) কৃপাহত্যা
(খ) সক্রিয় হত্যা
(গ) আত্মহত্যা
(ঘ) নিষ্ক্রিয় হত্যা।
উত্তর: (খ) সক্রিয় হত্যা

 

===========================

File Details :

PDF Name : আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ সাজেশন

Size : 689 KB

No. of Pages : 4

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
বেদান্ত MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Click here
দেহ মন সমস্যা MCQ Class 12 তৃতীয় সেমিস্টার Click here
কার্যকারণ সম্বন্ধ MCQ Class 12 3rd Semester Click here
দ্রব্য MCQ Class 12 3rd Semester Click here

Leave a Comment