বেদান্ত MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন | Bedanta MCQ Class 12 3rd Semester

১। ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দশটি
(ঘ) নয়টি।
উত্তরঃ (ঘ) নয়টি ✓
২। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল
(ক) দুটি
(খ) তিনটি
(গ) ছয়টি
(ঘ) আটটি।
উত্তরঃ (গ) ছয়টি ✓
৩। আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন হল
(ক) ষড়দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) জৈন দর্শন
(ঘ) বৌদ্ধ দর্শন।
উত্তরঃ (ক) ষড়দর্শন ✓
৪। কোন্ গ্রন্থে বেদান্ত দর্শনকে ‘সর্বদর্শনশিরোমণি’ বলে অভিহিত করা হয়?
(ক) রামানুজের ‘বেদান্তসংগ্রহ’ গ্রন্থে
(খ) মাধবাচার্যের ‘সর্বদর্শনসংগ্রহ’ গ্রন্থে
(গ) মধ্বাচার্যের ‘মধ্বভাষ্য’ গ্রন্থে
(ঘ) বাদরায়ণের ‘ব্রহ্মসূত্র’ গ্রন্থে।
উত্তরঃ (খ) মাধবাচার্যের ‘সর্বদর্শনসংগ্রহ’ গ্রন্থে ✓
৫। আমাদের সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ কোনটি?
(ক) বেদ
(খ) সর্বদর্শন শিরোমণি
(গ) ব্রহ্মসূত্র
(ঘ) বেদান্ত পরিভাষা।
উত্তরঃ (ক) বেদ ✓
৬। বেদ ক-টি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) চারটি ✓
৭। বেদ কয়টি অংশের সমন্বয়ে গঠিত?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) চারটি ✓
৮। বেদের অংশ নয়?
(ক) উপনিষদ
(খ) আরণ্যক
(গ) সাম
(ঘ) ব্রাহ্মণ।
উত্তরঃ (গ) সাম ✓
৯। বেদের অংশগুলি কয়টি কান্ডে বিভক্ত?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) দুটি ✓
১০। বেদের কর্মকান্ড বলা হয়-
(ক) আরণ্যক ও উপনিষদকে
(খ) উপনিষদ ও ব্রাহ্মণকে
(গ) সংহিতা ও ব্রাহ্মণকে
(ঘ) সংহিতা ও আরণ্যককে।
উত্তরঃ (গ) সংহিতা ও ব্রাহ্মণকে ✓
১১। বেদের জ্ঞানকান্ড বলা হয়-
(ক) সংহিতা ও ব্রাহ্মণকে
(খ) উপনিষদ ও সংহিতাকে
(গ) আরণ্যক ও সংহিতাকে
(ঘ) আরণ্যক ও উপনিষদকে।
উত্তরঃ (ঘ) আরণ্যক ও উপনিষদকে ✓
১২। বেদের অন্তিম অংশের নাম-
(ক) সংহিতা
(খ) উপনিষদ
(গ) ব্রাহ্মণ
(ঘ) আরণ্যক।
উত্তরঃ (খ) উপনিষদ ✓
১৩। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল-
(ক) উপনিষদ
(খ) গীতা
(গ) চণ্ডী
(ঘ) মহাভারত।
উত্তরঃ (ক) উপনিষদ ✓
১৪। প্রস্থানত্রয় কী?
(ক) শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান ও ন্যায় প্রস্থান
(খ) শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান ও যুক্তি প্রস্থান
(গ) স্মৃতি প্রস্থান, ব্রহ্ম প্রস্থান ও ন্যায় প্রস্থান
(ঘ) ন্যায় প্রস্থান, ধর্ম প্রস্থান ও শ্রুতি প্রস্থান।
উত্তরঃ (ক) শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান ও ন্যায় প্রস্থান ✓
১৫। শ্রুতি প্রস্থান বলা হয়-
(ক) ভগবদ্গীতাকে
(খ) ব্রহ্মসূত্রকে
(গ) উপনিষদকে
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (গ) উপনিষদকে ✓
১৬। স্মৃতি প্রস্থান বলা হয়-
(ক) উপনিষদকে
(খ) ব্রহ্মসূত্রকে
(গ) ভগবদ্গীতাকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ভগবদ্গীতাকে ✓
১৭। ন্যায় প্রস্থান বলা হয়-
(ক) ব্রহ্মসূত্রকে
(খ) ভগবদ্গীতাকে
(গ) উপনিষদকে
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ক) ব্রহ্মসূত্রকে ✓
১৮। প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি?
(ক) ১০
(খ) ১২
(গ) ১৫
(ঘ) ১১২
উত্তরঃ (খ) ১২ ✓
১৯। বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন-
(ক) শঙ্করাচার্য
(খ) গৌড়পাদ
(গ) গৌড়পাদ
(ঘ) মহর্ষি বাদরায়ণ।
উত্তরঃ (ঘ) মহর্ষি বাদরায়ণ ✓
২০। ‘ব্রহ্মসূত্র’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) রামানুজ
(খ) মহর্ষি বাদরায়ণ
(গ) মহর্ষি বাদরায়ণ
(ঘ) রামানুজ।
উত্তরঃ (খ) মহর্ষি বাদরায়ণ ✓
২১। মহর্ষি বাদরায়ণের অন্য নাম হল-
(ক) বেদব্যাস
(খ) অক্ষপাদ
(গ) বাচস্পতি
(ঘ) কপিল মুনি।
উত্তরঃ (ক) বেদব্যাস ✓
২২। বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কী?
(ক) ব্রহ্ম
(খ) আত্মা
(গ) ঈশ্বর
(ঘ) জীব ও জগৎ।
উত্তরঃ (ক) ব্রহ্ম ✓
২৩। চতুরধ্যায়ী কাকে বলা হয়?
(ক) বেদান্ত পরিভাষাকে
(খ) বেদান্তসারকে
(গ) ব্রহ্মসূত্রকে
(ঘ) পঞ্চপাদিকাকে।
উত্তরঃ (গ) ব্রহ্মসূত্রকে ✓
২৪। ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম কী?
(ক) সমন্বয় অধ্যায়
(খ) সাধন অধ্যায়
(গ) অবিরোধ অধ্যায়
(ঘ) ফল অধ্যায়।
উত্তরঃ (ক) সমন্বয় অধ্যায় ✓
২৫। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন-
(ক) রামানুজ
(খ) শঙ্করাচার্য
(গ) মধ্বাচার্য
(ঘ) বল্লভাচার্য।
উত্তরঃ (খ) শঙ্করাচার্য ✓
২৬। ‘শারীরক ভাষ্য’ – এর রচয়িতা হলেন-
(ক) বল্লভাচার্য
(খ) মধ্বাচার্য
(গ) শঙ্করাচার্য
(ঘ) গৌড়পাদ।
উত্তরঃ (গ) শঙ্করাচার্য ✓
২৭। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক হলেন-
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) মধ্বাচার্য
(ঘ) বল্লভাচার্য।
উত্তরঃ (খ) রামানুজ ✓
২৮। ‘শ্রীভাষ্য’ কার লেখা?
(ক) বল্লভাচার্য
(খ) মধ্বাচার্য
(গ) রামানুজ
(ঘ) শঙ্করাচার্য।
উত্তরঃ (গ) রামানুজ ✓
২৯। দ্বৈতবাদের প্রবক্তা হলেন-
(ক) রামানুজ
(খ) মধ্বাচার্য
(গ) বল্লভাচার্য
(ঘ) শঙ্করাচার্য।
উত্তরঃ (খ) মধ্বাচার্য ✓
৩০। অদ্বৈতবাদের মূল বক্তব্য কী?
(ক) প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়
(খ) ব্রহ্ম ও জীব দুই পরম সত্য
(গ) ব্রহ্ম ও মায়া উভয়ই মিথ্যা
(ঘ) মায়া হল এক ও অদ্বিতীয় সত্য।
উত্তরঃ (ক) প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয় ✓
৩১। ‘ব্রহ্ম একমেবাদ্বিতীয়ম্’ – এ কথার অর্থ কী?
(ক) ব্রহ্ম হল এক ও দ্বিতীয়
(খ) ব্রহ্ম এক ও অদ্বিতীয়
(গ) ব্রহ্ম এক ও অনেক
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (খ) ব্রহ্ম এক ও অদ্বিতীয় ✓
৩২। পঞ্চপাদিকা গ্রন্থের রচয়িতা হলেন–
(ক) মধ্বাচার্য
(খ) শঙ্করাচার্য
(গ) গোবিন্দনন্দ
(ঘ) আচার্য পদ্মপাদ
উত্তরঃ (ঘ) আচার্য পদ্মপাদ ✓
৩৩। উপনিষদের মহাবাক্য ‘প্রজ্ঞানং ব্রহ্ম’-এর অর্থ হল –
(ক) ব্রহ্ম প্রজ্ঞা নন
(খ) চৈতন্য ব্রহ্মবিহীন
(গ) ব্রহ্ম প্রজ্ঞার অধিক কিছু একটা
(ঘ) চৈতন্যই ব্রহ্ম
উত্তরঃ (ঘ) চৈতন্যই ব্রহ্ম ✓
৩৪। উপনিষদের মহাবাক্য ‘তৎ ত্বম্ অসি’ বা ‘তত্ত্বমসি’-এর অর্থ হল–
(ক) তুমিই মায়া
(খ) তুমিই ব্রহ্ম
(গ) তুমি নও ব্রহ্ম
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) তুমিই ব্রহ্ম ✓
৩৫। উপনিষদের মহাবাক্য ‘অয়মাত্মা ব্রহ্ম’ এর অর্থ হল–
(ক) আমিই সেই আত্মা যা ব্রহ্ম
(খ) আমি আত্মার অধিক
(গ) ব্রহ্ম ও আত্মা ভিন্ন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) আমিই সেই আত্মা যা ব্রহ্ম ✓
৩৬। অদ্বৈত মতে কয়টি প্রমা স্বীকার করা হয়েছে?
(ক) দুটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
উত্তর: (ঘ) ছয়টি ✓
৩৭। অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে?
(ক) চারটি
(খ) দুটি
(গ) ছয়টি
(ঘ) পাঁচটি
উত্তর: (ঘ) পাঁচটি ✓
৩৮। আচার্য শঙ্কর হলেন-
(ক) বৈশেষিক দার্শনিক
(খ) বেদান্ত দার্শনিক
(গ) ন্যায় দার্শনিক
(ঘ) সাংখ্য দার্শনিক
উত্তর: (খ) বেদান্ত দার্শনিক ✓
৩৯। দশনামী সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) গৌড়পাদ
(খ) গোবিন্দ ভাগবত
(গ) বাদরায়ণ
(ঘ) শঙ্করাচার্য
উত্তর: (ঘ) শঙ্করাচার্য ✓
৪০। অদ্বৈতবাদের প্রাণপুরুষ হলেন-
(ক) বুদ্ধদেব
(খ) মহাবীর
(গ) গৌতম
(ঘ) শঙ্কর
উত্তর: (ঘ) শঙ্কর ✓
৪১। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি কী?
(ক) ব্রহ্ম মিথ্যাং জগৎসত্য জীবো ব্রহ্মৈব নাপরঃ
(খ) ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রহ্মৈব নাপরঃ
(গ) ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো না ব্রহ্মৈব নাপরঃ
(ঘ) ব্রহ্ম মিথ্যাং জগৎসত্য জীবো ব্রহ্মৈব পরঃ
উত্তর: (খ) ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রহ্মৈব নাপরঃ ✓
৪২। ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা’— এ কথা বলেছেন-
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) মহর্ষি গৌতম
উত্তর: (ক) শঙ্করাচার্য ✓
৪৩। “জীব ও ব্রহ্ম অভিন্ন” — এ কথা কে বলেছেন?
(ক) রামানুজ
(খ) মধ্বাচার্য
(গ) শঙ্করাচার্য
(ঘ) বল্লভাচার্য
উত্তর: (গ) শঙ্করাচার্য ✓
৪৪। “ব্রহ্ম নির্গুণ” — এ কথা কে বলেছেন?
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) মধ্বাচার্য
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ক) শঙ্করাচার্য ✓
৪৫। শঙ্করের মতে ব্রহ্ম হলেন-
(ক) জড়স্বরূপ
(খ) চৈতন্যস্বরূপ
(গ) অজ্ঞানস্বরূপ
(ঘ) মায়াস্বরূপ
উত্তর: (খ) চৈতন্যস্বরূপ ✓
৪৬। “ব্রহ্ম ও আত্মা অভিন্ন” — এ কথা কে বলেন?
(ক) রামানুজ
(খ) নিম্বার্ক
(গ) শঙ্করাচার্য
(ঘ) মধ্বাচার্য
উত্তর: (গ) শঙ্করাচার্য ✓
৪৭। বিবেকচূড়ামণি — গ্রন্থের রচয়িতা হলেন-
(ক) রামানুজ
(খ) নিম্বার্ক
(গ) শঙ্করাচার্য
(ঘ) গৌড়পাদ
উত্তর: (গ) শঙ্করাচার্য ✓
৪৮। ভেদ কয় প্রকার-
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (গ) তিন ✓
৪৯। একজাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ভেদ তাকে বলে-
(ক) স্বজাতীয় ভেদ
(খ) বিজাতীয় ভেদ
(গ) স্বগত ভেদ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) স্বজাতীয় ভেদ ✓
৫০। দুটি ভিন্ন জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ভেদ তাকে বলে-
(ক) স্বজাতীয় ভেদ
(খ) স্বগত ভেদ
(গ) বিজাতীয় ভেদ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) বিজাতীয় ভেদ ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
৫১। একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তাকে বলে-
(ক) স্বগত ভেদ
(খ) বিজাতীয় ভেদ
(গ) স্বজাতীয় ভেদ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) স্বগত ভেদ ✓
৫২। ব্রহ্মের লক্ষণ কত রকমের?
(ক) চার রকম
(খ) তিন রকম
(গ) দুই রকম
(ঘ) একরকম
উত্তর: (গ) দুই রকম ✓
৫৩। যে লক্ষণ কোনো তত্ত্বের স্বরূপকে প্রকাশ করে তাকে বলে-
(ক) তটস্থ লক্ষণ
(খ) স্বরূপ লক্ষণ
(গ) সামান্য লক্ষণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) স্বরূপ লক্ষণ ✓
৫৪। যে লক্ষণ কোনো তত্ত্বের আপাত রূপকে প্রকাশ করে তাকে বলে-
(ক) স্বরূপ লক্ষণ
(খ) যোগজ লক্ষণ
(গ) সামান্য লক্ষণ
(ঘ) তটস্থ লক্ষণ
উত্তর: (ঘ) তটস্থ লক্ষণ ✓
৫৫। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কী?
(ক) স্রষ্টা, পালক ও সংহারক
(খ) সৎ, চিৎ ও আনন্দস্বরূপ
(গ) পালক, আনন্দস্বরূপ ও জড়াত্মক
(ঘ) অজ্ঞানতা, চিৎ ও সংহারক
উত্তর: (খ) সৎ, চিৎ ও আনন্দস্বরূপ ✓
৫৬। শঙ্করাচার্য ঈশ্বরকে বলেছেন-
(ক) নির্গুণ ব্রহ্ম
(খ) সগুণ ব্রহ্ম
(গ) গুণের অধিক ব্রহ্ম
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সগুণ ব্রহ্ম ✓
৫৭। “ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন।” — এ কথা বলেছেন-
(ক) মধ্বাচার্য
(খ) নিম্বার্ক
(গ) শঙ্করাচার্য
(ঘ) রামানুজ
উত্তর: (গ) শঙ্করাচার্য ✓
৫৮। শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল-
(ক) মায়া উপহিত
(খ) মায়া সৃষ্ট
(গ) জগৎ সৃষ্ট
(ঘ) জীব উপহিত
উত্তর: (ক) মায়া উপহিত ✓
৫৯। অদ্বৈত মতে পরব্রহ্মকে বলা হয়-
(ক) ঈশ্বর
(খ) ব্রহ্ম
(গ) জগৎ
(ঘ) জীব
উত্তর: (খ) ব্রহ্ম ✓
৬০। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) এক
উত্তর: (খ) তিন ✓
৬১। অদ্বৈত মতে মুক্তি হল-
(ক) মায়াসাক্ষাৎকার
(খ) ব্রহ্মসাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি
(গ) জীব উপলব্ধি
(ঘ) বিশ্ব উপলব্ধি
উত্তর: (খ) ব্রহ্মসাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি ✓
৬২। অদ্বৈত বেদান্ত মতে মায়া-
(ক) সৎ
(খ) অসৎ
(গ) সদসদ্
(ঘ) অনির্বচনীয়
উত্তর: (ঘ) অনির্বচনীয় ✓
৬৩। ‘সপ্তধা অনুপপত্তি’ কার মতবাদ?
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) মধ্বাচার্য
(ঘ) নিম্বার্ক
উত্তর: (খ) রামানুজ ✓
৬৪। রামানুজ তাঁর মতবাদে ব্রহ্মকে বলেছেন-
(ক) নির্বিশেষ
(খ) সবিশেষ
(গ) বিশেষণযুক্ত
(ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই ✓
উত্তর: (ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই
৬৭। রামানুজ মতে সগুণ ব্রহ্ম হলেন-
(ক) ঈশ্বর
(খ) জীব
(গ) জগৎ
(ঘ) বৃক্ষ
উত্তর: (ক) ঈশ্বর ✓
৬৮। পরিণামবাদীর সমর্থক হলেন-
(ক) শঙ্করাচার্য
(খ) বৌদ্ধ শূন্যবাদী
(গ) বিজ্ঞানবাদী
(ঘ) রামানুজ
উত্তর: (ঘ) রামানুজ ✓
৬৯। রামানুজের মতে জগৎ হল-
(ক) ব্রহ্মের পরিণাম
(খ) ব্রহ্মের বিবর্ত
(গ) ব্রহ্মের অপরিণামী
(ঘ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
উত্তর: (ক) ব্রহ্মের পরিণাম ✓
৭০। রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক হল-
(ক) অভিন্নতার সম্পর্ক
(খ) ভেদাভেদের সম্পর্ক
(গ) অনুরূপতার সম্পর্ক
(ঘ) আরোপিত সম্পর্ক
উত্তর: (খ) ভেদাভেদের সম্পর্ক ✓
৭১। “মায়া মিথ্যা নয়” — কার উক্তি?
(ক) শঙ্করাচার্য
(খ) গৌড়পাদ
(গ) বাদরায়ণ
(ঘ) রামানুজ
উত্তর: (ঘ) রামানুজ ✓
৭২। রামানুজের মতে ‘প্রপত্তি’ হল-
(ক) মন্দিরে গিয়ে পূজার্চনা করা
(খ) ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা
(গ) ঈশ্বরের নাস্তিত্বকে প্রমাণ করা
(ঘ) মন্দিরে গিয়ে নাস্তিত্ব প্রচার করা
উত্তর: (খ) ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা ✓
৭৩। “ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য” — এ কথা কে বলেছেন?
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) মধ্বাচার্য
(ঘ) নিম্বার্ক
উত্তর: (খ) রামানুজ ✓
৭৪। মধ্বাচার্য হলেন-
(ক) বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক
(খ) দ্বৈতবাদী দার্শনিক
(গ) অদ্বৈতবাদী দার্শনিক
(ঘ) দ্বৈতাদ্বৈতবাদী দার্শনিক
উত্তর: (খ) দ্বৈতবাদী দার্শনিক ✓
৭৫। পঞ্চমবেদ কী?
(ক) পুরাণ
(খ) গণিতশাস্ত্র
(গ) ব্রহ্মসূত্র
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) পুরাণ ✓
===========================
File Details :
PDF Name : বেদান্ত MCQ সাজেশন
Size : 685 KB
No. of Pages : 6
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF