পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Philosophy Poribesh Nitibidya MCQ

১। পরিবেশের উপাদান কী?
(ক) জল, মাটি, বাতাস, নদীনালা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ
(খ) পশুপাখি
(গ) কীটপতঙ্গ
(ঘ) সবকটি ঠিক
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক ✓
২। পরিবেশের প্রতি মানুষের মনোভাব-
(ক) সচেতন
(খ) অচেতন
(গ) শ্রদ্ধাজনক
(ঘ) অকপট
উত্তরঃ (খ) অচেতন ✓
৩। পরিবেশের প্রতি মানবসমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ-
(ক) নৈতিক
(খ) অনৈতিক
(গ) যথাযথ
(ঘ) আদর্শ
উত্তরঃ (খ) অনৈতিক ✓
৪। পরিবেশ নীতিবিদ্যা হল-
(ক) তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা
(খ) ব্যাবহারিক নীতিবিদ্যার শাখা
(গ) মৌখিক নীতিবিদ্যার শাখা
(ঘ) লিখিত নীতিবিদ্যার শাখা
উত্তরঃ (খ) ব্যাবহারিক নীতিবিদ্যার শাখা ✓
৫। পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায়-
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৭৩ খ্রিস্টাব্দে ✓
৬। ‘পরিবেশ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
(ক) যা পরিবর্তন করে
(খ) যা পরিবৃত করে
(গ) যা পরিবর্ধন করে
(ঘ) যা পরিবহণ করে
উত্তরঃ (খ) যা পরিবৃত করে ✓
৭। ‘পরিবেশ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল-
(ক) Nature
(খ) Environment
(গ) Surrounding
(ঘ) Environmental
উত্তরঃ (খ) Environment ✓
৮। ‘Environ’ শব্দটি-
(ক) গ্রিক শব্দ
(খ) ফরাসি শব্দ
(গ) ল্যাটিন শব্দ
(ঘ) ইংরেজি শব্দ
উত্তরঃ (খ) ফরাসি শব্দ ✓
৯। ‘Environ’ শব্দের অর্থ হল-
(ক) পারিপার্শ্বিক অবস্থা
(খ) পরিবেশ
(গ) প্রকৃতি
(ঘ) নীতিবিদ্যা
উত্তরঃ (ক) পারিপার্শ্বিক অবস্থা ✓
১০। উদ্ভিদ ও প্রাণী-সহ সমগ্র অ-মানুষী প্রকৃতি হল-
(ক) ব্যাপক অর্থে ‘পরিবেশ’
(খ) সমগ্র অর্থে ‘পরিবেশ’
(গ) প্রসারী অর্থে ‘পরিবেশ’
(ঘ) সংকীর্ণ অর্থে ‘পরিবেশ’
উত্তরঃ (ঘ) সংকীর্ণ অর্থে ‘পরিবেশ’ ✓
১১। ব্যাপক অর্থে ‘পরিবেশ’ হল-
(ক) প্রাকৃতিক পরিবেশ
(খ) মনুষ্যসৃষ্ট পরিবেশ
(গ) অজৈব পরিবেশ
(ঘ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
উত্তরঃ (ঘ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ ✓
১২। পরিবেশ নীতিবিদ্যায় ‘পরিবেশ’ শব্দটি কোন্ অর্থে গৃহীত হয়েছে?
(ক) সংকীর্ণ অর্থে
(খ) ব্যাপক অর্থে
(গ) সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) ব্যাপক অর্থে ✓
১৩। পরিবেশের দুটি প্রকার হল-
(ক) প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশ
(খ) প্রাকৃতিক ও যান্ত্রিক পরিবেশ
(গ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
(ঘ) প্রাকৃতিক ও জড় পরিবেশ
উত্তরঃ (গ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ ✓
১৪। বিংশ শতাব্দীর কোন্ সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ করা যায়?
(ক) পঞ্চাশের দশক
(খ) আশির দশক
(গ) সত্তরের দশক
(ঘ) নব্বইয়ের দশক
উত্তরঃ (গ) সত্তরের দশক ✓
১৫। পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন-
(ক) হোম্স রলস্টন
(খ) পিটার সিঙ্গার
(গ) রিচার্ড রর্টি
(ঘ) জন পাসমোর
উত্তরঃ (গ) রিচার্ড রর্টি ✓
১৬। পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি হল-
(ক) Environmental Ethics
(খ) Environment
(গ) Environ
(ঘ) Environmental
উত্তরঃ (ক) Environmental Ethics ✓
১৭। কোন্ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয়?
(ক) ন্যায় ও বৈশেষিক দর্শন
(খ) চার্বাক ও বৌদ্ধ দর্শন
(গ) বৌদ্ধ ও জৈন দর্শন
(ঘ) সাংখ্য ও যোগ দর্শন
উত্তরঃ (গ) বৌদ্ধ ও জৈন দর্শন ✓
১৮। মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে-
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(খ) গভীর বাস্তুবিদ্যা
(গ) ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা
(ঘ) পরিবেশ নীতিবিদ্যা
উত্তরঃ (ঘ) পরিবেশ নীতিবিদ্যা ✓
১৯। মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হল-
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্বন্ধ
(খ) নিরপেক্ষ সম্বন্ধ
(গ) পরস্পর সাপেক্ষ সম্বন্ধ
(ঘ) আন্তঃসম্পর্ক।
উত্তরঃ (ক) ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্বন্ধ ✓
২০। পরিবেশের উপর নানারকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয়-
(ক) পরিবেশের অবনমন
(খ) সম্পদের বিনাশ
(গ) পরিবেশ দূষণ
(ঘ) পরিবেশের মূল্য হ্রাস।
উত্তরঃ (ক) পরিবেশের অবনমন ✓
২১। পরিবেশের কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে?
(ক) পরিমাণগত অবনমন
(খ) গুণগত অবনমন
(গ) পরিমাণ ও গুণ উভয়প্রকার অবনমন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) পরিমাণ ও গুণ উভয়প্রকার অবনমন ✓
২২। জীবন সুরক্ষা তন্ত্র বলা হয়-
(ক) মনুষ্যসৃষ্ট পরিবেশকে
(খ) প্রাকৃতিক পরিবেশকে
(গ) উভয়কেই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রাকৃতিক পরিবেশকে ✓
২৩। পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল-
(ক) প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো
(খ) প্রকৃতিকে আরও বেশি করে ব্যবহারযোগ্য করে তোলা
(গ) প্রাকৃতিক উপাদানগুলির বৃদ্ধি ঘটানো
(ঘ) প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে বাঁচানো।
উত্তরঃ (ক) প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো ✓
২৪। পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি-
(ক) অবিস্তৃত
(খ) নামমাত্র বিস্তৃত
(গ) ঈষৎ বিস্তৃত
(ঘ) সুদূর বিস্তৃত।
উত্তরঃ (ঘ) সুদূর বিস্তৃত ✓
২৫। পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা-
(ক) কেবল স্থানগত
(খ) কেবল কালগত
(গ) স্থানগত এবং কালগত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) স্থানগত এবং কালগত ✓
২৬। পরিবেশ সম্পর্কে কয়প্রকার নৈতিক মূল্যের পরিচয় পাওয়া যায়-
(ক) এক প্রকার
(খ) চার প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) দুই প্রকার।
উত্তরঃ (ঘ) দুই প্রকার ✓
২৭। পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হল-
(ক) স্বতঃমূল্য ও বাহ্যিক মূল্য
(খ) আন্তরমূল্য ও পরতমূল্য
(গ) আন্তরমূল্য ও বাহ্যিক মূল্য
(ঘ) স্বতঃমূল্য ও পরতমূল্য।
উত্তরঃ (ঘ) স্বতঃমূল্য ও পরতমূল্য ✓
২৮। অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয়-
(ক) আন্তরমূল্য
(খ) পরতমূল্য
(গ) স্বতঃমূল্য
(ঘ) আত্মিক মূল্য।
উত্তরঃ (গ) স্বতঃমূল্য ✓
২৯। স্বতঃমূল্য অনুসারে কোনো বস্তুর মূল্য নির্ভর করে-
(ক) বস্তুটি কোন্ উদ্দেশ্য সাধিত করে তার উপর
(খ) বস্তুটির নিজ মূল্যের উপর
(গ) বস্তুটির আর্থিক মূল্যের উপর
(ঘ) বস্তুটির কার্যক্ষমতার উপর।
উত্তরঃ (খ) বস্তুটির নিজ মূল্যের উপর ✓
৩০। অন্যের প্রয়োজনসাপেক্ষভাবে বস্তুর মূল্য হল-
(ক) স্বতঃমূল্য
(খ) বাহ্যিক মূল্য
(গ) নিয়তমূল্য
(ঘ) পরতমূল্য।
উত্তরঃ (ঘ) পরতমূল্য ✓
৩১। কোনো বস্তুর পরতমূল্য বলতে বোঝায়-
(ক) বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়
(খ) বস্তুটির নিজস্ব মূল্য
(গ) বস্তুটির নিজের অস্তিত্ব
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয় ✓
৩২। গাছ থেকে লেখার কাগজ পাই। এটি হল গাছের-
(ক) পরতমূল্য
(খ) স্বতঃমূল্য
(গ) স্বগতমূল্য
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) পরতমূল্য ✓
৩৩। প্রকৃতির ক্ষতি মানবজাতির পক্ষে-
(ক) লাভজনক
(খ) অসম্মানজনক
(গ) ক্ষতিজনক
(ঘ) আনন্দদায়ক।
উত্তরঃ (গ) ক্ষতিজনক ✓
৩৪। প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কীভাবে দায়ী করে?
(ক) প্রত্যক্ষভাবে
(খ) পরোক্ষভাবে
(গ) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ✓
৩৫। পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় কোন্টি?
(ক) সংরক্ষণ নীতিশাস্ত্র
(খ) জৈবিক নীতিশাস্ত্র
(গ) উদারনৈতিক সম্প্রসারণ
(ঘ) পরিবেশগত সম্প্রসারণ।
উত্তরঃ (খ) জৈবিক নীতিশাস্ত্র ✓
৩৬। পরিবেশ বিষয়ে মানুষের কয়প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষণীয়?
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (গ) দুই প্রকার ✓
৩৭। পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হল-
(ক) প্রকৃতিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(খ) প্রকৃতিকেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(গ) মানবকেন্দ্রিক ও পশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(ঘ) মানবকেন্দ্রিক ও বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।
উত্তরঃ (খ) প্রকৃতিকেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ✓
৩৮। মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে-
(ক) মানবজাতি প্রকৃতির অন্যান্য উপাদানের সমস্থানীয়
(খ) মানুষ প্রকৃতির অন্যান্য উপাদানের তুলনায় নগণ্য
(গ) প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ ✓
৩৯। ‘মানুষ সর্বোচ্চ সুখ-সমৃদ্ধি ভোগের অধিকারী’ — এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিঃসৃত হয় সেটি হল-
(ক) প্রাণীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(খ) জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(গ) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(ঘ) বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।
উত্তরঃ (গ) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ✓
৪০। প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে-
(ক) মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব বেশি
(খ) মানুষ এবং প্রকৃতির অন্যান্য উপাদান সমান গুরুত্বপূর্ণ
(গ) মানুষ পরিবেশের অন্যান্য উপাদানের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব বেশি ✓
৪১। মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) প্রজাতিবাদ
(ঘ) প্রাণীকেন্দ্রিক মতবাদ।
উত্তরঃ (ক) নৃ-কেন্দ্রিক মতবাদ ✓
৪২। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে-
(ক) নৈতিকতার ধারণা সকল জীবের ক্ষেত্রে বিস্তৃত
(খ) নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ
(গ) নৈতিকতার ধারণাটি মানুষ ভিন্ন সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য
(ঘ) নৈতিকতার ধারণাটি সমগ্র পরিবেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
উত্তরঃ (খ) নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ ✓
৪৩। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে স্বতঃমূল্য আছে-
(ক) একমাত্র উদ্ভিদের
(খ) একমাত্র প্রাণীদের
(গ) একমাত্র মানুষের
(ঘ) সমগ্র পরিবেশের
উত্তরঃ (গ) একমাত্র মানুষের ✓
৪৪। দার্শনিক অ্যারিস্টট্ল কোন্ প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক?
(ক) মানবকেন্দ্রিক মতবাদ
(খ) প্রাণীকেন্দ্রিক মতবাদ
(গ) জীবকেন্দ্রিক মতবাদ
(ঘ) বাস্তুকেন্দ্রিক মতবাদ।
উত্তরঃ (ক) মানবকেন্দ্রিক মতবাদ ✓
৪৫। মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন-
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) সেন্ট অ্যাকুইনাস
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক ✓
৪৬। সেন্ট অ্যাকুইনাস পরিবেশের কোন্ মূল্য স্বীকার করেছেন?
(ক) স্বতঃমূল্য
(খ) স্বগতমূল্য
(গ) পরতমূল্য
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) পরতমূল্য ✓
৪৭। মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধ মতবাদ হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) উভয়ই ঠিক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ ✓
৪৮। অ-মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) জীবকেন্দ্রিক মতবাদ
(ঘ) প্রাণীকেন্দ্রিক মতবাদ
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ ✓
৪৯। জীবমাত্রেরই স্বতঃমূল্য স্বীকার করা হয়-
(ক) মানবকেন্দ্রিকতাবাদে
(খ) প্রাণীকেন্দ্রিকতাবাদে
(গ) জীবকেন্দ্রিকতাবাদে
(ঘ) বাস্তুকেন্দ্রিকতাবাদে
উত্তর: (গ) জীবকেন্দ্রিকতাবাদে ✓
৫০। জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন-
(ক) আলবার্ট শোয়েৎজার
(খ) পিটার সিঙ্গার
(গ) জেরেমি ব্যোম
(ঘ) টম রেগান
উত্তর: (ক) আলবার্ট শোয়েৎজার ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
৫১। ‘জীবনের প্রতি শ্রদ্ধা’ নীতিটির প্রবক্তা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) টম রেগান
(গ) জেরেমি ব্যোম
(ঘ) আলবার্ট শোয়েৎজার
উত্তর: (ঘ) আলবার্ট শোয়েৎজার ✓
৫২। সংবেদীতত্ত্বের মূল বক্তব্য হল-
(ক) সংবেদনশীলতা জীবের পক্ষে ক্ষতিকর
(খ) সংবেদনশীল জীবের নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
(গ) সংবেদনশীলতা কেবল মানুষের মধ্যেই বর্তমান
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (খ) সংবেদনশীল জীবের নৈতিক মর্যাদালাভের অধিকার আছে ✓
৫৩। ‘Respect for Nature’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পল্ টেলর
(খ) আলবার্ট শোয়েৎজার
(গ) পিটার সিঙ্গার
(ঘ) রলস্টন
উত্তর: (ক) পল্ টেলর ✓
৫৪। নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন-
(ক) পিটার সিঙ্গার
(খ) আল্ডো লিওপোল্ড
(গ) হোম্স রলস্টন
(ঘ) পল্ টেলর
উত্তর: (খ) আল্ডো লিওপোল্ড ✓
৫৫। বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল–
(ক) প্রাণীকূলের নৈতিক মর্যাদা আছে
(খ) উদ্ভিদকূলের নৈতিক মর্যাদা আছে
(গ) জড় উপাদানগুলির নৈতিক মর্যাদা আছে
(ঘ) সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে
উত্তর: (ঘ) সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে ✓
৫৬। একান্ত প্রয়োজনীয় না হলে, কেবল সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা বা বাস্তুতন্ত্রের ক্ষতি করা উচিত নয়— এই বক্তব্যের প্রবক্তা হলেন-
(ক) পিটার সিঙ্গার
(খ) হোম্স রলস্টন
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) পিটার সিঙ্গার ✓
৫৭। বিনোদনের স্বার্থে পশুহত্যা কোন প্রকার অন্যায় কাজ?
(ক) অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(খ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(গ) অনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(ঘ) সুনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
উত্তর: (খ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ ✓
৫৮। নদী বাঁধ সংক্রান্ত দ্বন্দ্বের ক্ষেত্রে পিটার সিঙ্গারের মতে উচিত কাজ কোনটি?
(ক) উন্নয়নের স্বার্থে নদী বাঁধ সৃষ্টি করা
(খ) বনাঞ্চল রক্ষা করার স্বার্থে নদীতে বাঁধ না দেওয়া
(গ) মানবজাতির সুবিধার্থে নদী বাঁধ স্থাপন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) বনাঞ্চল রক্ষা করার স্বার্থে নদীতে বাঁধ না দেওয়া ✓
৫৯। ‘Practical Ethics’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) হোম্স রলস্টন
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) পিটার সিঙ্গার ✓
৬০। ‘Environmental Ethics’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) হোম্স রলস্টন
(খ) পিটার সিঙ্গার
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) হোম্স রলস্টন ✓
৬১। পরিবেশগত আন্দোলনের ‘জননী’ কাকে বলা হয়?
(ক) রাচেল কারসন
(খ) ভাল প্লামউড
(গ) ক্যারোলিন মার্চেন্ট
(ঘ) কারেন জে ওয়ারেন
উত্তর: (ক) রাচেল কারসন ✓
৬২। কোন্ নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন?
(ক) জন পাসমোর
(খ) পিটার সিঙ্গার
(গ) হোম্স রলস্টন
(ঘ) আর্নস্ট হেকেল
উত্তর: (ক) জন পাসমোর ✓
৬৩। ‘বাস্তুবিদ্যা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
(ক) Ecocentric
(খ) Ecosystem
(গ) Ecology
(ঘ) Ecostudy
উত্তর: (গ) Ecology ✓
৬৪। Ecology’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) আলবার্ট শোয়েৎজার
(ঘ) আল্ডো লিওপোল্ড।
উত্তর: (খ) আর্নস্ট হেকেল ✓
৬৫। বাস্তুবিদ্যাকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে।
উত্তর: (ক) দুই ভাগে ✓
৬৬। বাস্তুসংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন?
(ক) নৃ-কেন্দ্রিকতাবাদী
(খ) অ-নৃ-কেন্দ্রিকতাবাদী
(গ) ভূমিকেন্দ্রিকতাবাদী
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিকতাবাদী ✓
৬৭। গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) পিটার সিঙ্গার।
উত্তর: (ক) আর্নে নেস ✓
৬৮। ‘Deep Ecology’ শব্দটির প্রবক্তা কে?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) রলস্টন
(ঘ) পাসমোর।
উত্তর: (ক) আর্নে নেস ✓
৬৯। প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায়-
(ক) গভীর বাস্তুবিদ্যায়
(খ) অগভীর বাস্তুবিদ্যায়
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) গভীর বাস্তুবিদ্যায় ✓
৭০। বাস্তুবিদ্যার সঙ্গে দর্শনচিন্তার আলোচনা সংযুক্ত হয়ে কোন্ বিদ্যাচর্চার সূচনা হয়?
(ক) বাস্তুতন্ত্র
(খ) বাস্তুদর্শন
(গ) বাস্তুসংস্থান
(ঘ) বাস্ততত্ত্ব।
উত্তর: (খ) বাস্তুদর্শন ✓
৭১। আর্নে নেস তাঁর বাস্তুদর্শনের নাম কী দিয়েছেন?
(ক) Ecosophy-A
(খ) Ecosophy-N
(গ) Ecosophy-P
(ঘ) Ecosophy-T
উত্তর: (খ) Ecosophy-N ✓
৭২। প্রকৃতি ও নারীর প্রতি পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম কে বলেন?
(ক) ক্যারোলিন মার্চেন্ট
(খ) ভাল প্লামউড
(গ) কারেন জে ওয়ারেন
(ঘ) রাচেল কারসন।
উত্তর: (খ) ভাল প্লামউড ✓
৭৩। মানুষের মধ্যে কয় প্রকার সত্তা বর্তমান?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তর: (ক) দুই প্রকার ✓
৭৪। সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তক কে?
(ক) আল্ডো লিওপোল্ড
(খ) মারি বুকচিন
(গ) পিটার সিঙ্গার
(ঘ) পল্ টেলর।
উত্তর: (খ) মারি বুকচিন ✓
৭৫। The Ecology of Freedom’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) আর্নে নেস
(গ) কারেন জে ওয়ারেন
(ঘ) মারি বুচিন।
উত্তর: (ঘ) মারি বুচিন ✓
৭৬। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে?
(ক) মারি বুচিন
(খ) হোম্স রলস্টন
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) আর্নে নেস।
উত্তর: (গ) আল্ডো লিওপোল্ড ✓
৭৭। লিওপোল্ড ‘ভূমি’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) মৃত্তিকা
(খ) মৃত্তিকা ও তার উপর অবস্থিত উদ্ভিদ
(গ) যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সবকিছু
(ঘ) মৃত্তিকায় অবস্থিত শক্তি।
উত্তর: (গ) যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সবকিছু ✓
৭৮। লিওপোল্ডের মতে বিশ্বপ্রকৃতি কী?
(ক) এক সমাজ
(খ) মানুষের জগৎ
(গ) এক বৃহৎ পরিবার
(ঘ) সবকটি ঠিক।
উত্তর: (গ) এক বৃহৎ পরিবার ✓
৭৯। বৃহৎ প্রকৃতি পরিবার বা Biotic Community-র কথা কে বলেছেন?
(ক) টম রেগান
(খ) মারি বুচিন
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) পিটার সিঙ্গার।
উত্তর: (গ) আল্ডো লিওপোল্ড ✓
৮০। প্রকৃতির স্বরূপকে বোঝানোর জন্য লিওপোল্ড কী প্রকার পিরামিডের কথা বলেছেন?
(ক) খাদ্য পিরামিড
(খ) শক্তি পিরামিড
(গ) অজৈবিক পিরামিড
(ঘ) জৈবিক পিরামিড।
উত্তর: (ঘ) জৈবিক পিরামিড। ✓
৮১। জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলটিকে কী বলা হয়?
(ক) জীবশৃঙ্খল
(খ) প্রাণীশৃঙ্খল
(গ) পরিবেশশৃঙ্খল
(ঘ) খাদ্যশৃঙ্খল
উত্তর: (ঘ) খাদ্যশৃঙ্খল ✓
৮২। পরিবেশ নীতিবিদ্যার আলোচনা অতি প্রয়োজনীয়, কারণ এটি-
(ক) পরিবেশ বান্ধব কার্য সাধনে উৎসাহিত করে
(খ) পরিবেশের প্রতি মানুষের আচরণ সম্পর্কে তাকে সচেতন করে
(গ) বাস্তুসংস্থান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান প্রদান করে
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক ✓
===========================
File Details :
PDF Name : পরিবেশ নীতিবিদ্যা
Size : 720 KB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF