বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার

১। বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন হল-
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) বৈষ্ণব পদাবলি
(ঘ) শাক্তপদাবলি।
উত্তরঃ (ক) চর্যাপদ ✓
২। চর্যাপদের আবিষ্কর্তা হলেন-
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বিধুশেখর শাস্ত্রী
(গ) বসন্তরঞ্জন রায়
(ঘ) মুনি দত্ত।
উত্তরঃ (ক) হরপ্রসাদ শাস্ত্রী ✓
৩। চর্যাগানের মোট সংখ্যা হল-
(ক) উনপঞ্চাশ
(খ) পঞ্চাশ
(গ) একান্ন
(ঘ) বাহান্ন।
উত্তরঃ (গ) একান্ন ✓
৪। ‘গীতগোবিন্দ’-এর রচয়িতা হলেন
(ক) কেতকাদাস ক্ষেমানন্দ
(খ) জয়দেব গোস্বামী
(গ) বড়ু চণ্ডীদাস
(ঘ) লুই পা
উত্তরঃ (খ) জয়দেব গোস্বামী ✓
৫। ‘গীতগোবিন্দম্’-এর বিষয়বস্তু হল-
(ক) যশোদা-কৃষ্ণের বাল্যলীলা
(খ) রাধা-কৃষ্ণের প্রণয়লীলা
(গ) সখীগণ ও রাধার বিরহবর্ণনা
(ঘ) চৈতন্যের নবদ্বীপলীলা।
উত্তরঃ (খ) রাধা-কৃষ্ণের প্রণয়লীলা ✓
৬। শ্রীকৃষ্ণকীর্তনে মোট রাগরাগিণীর সংখ্যা হল-
(ক) ২৫
(খ) ৩০
(গ) ৩২
(ঘ) ৩৫।
উত্তরঃ (গ) ৩২ ✓
৭। পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন—
(ক) লক্ষ্মীকান্ত বিশ্বাস
(খ) গঙ্গানারায়ণ নস্কর
(গ) দাশরথি রায়
(ঘ) আনন্দ শিরোমণি
উত্তরঃ (গ) দাশরথি রায় ✓
৮। মঙ্গলগানকে বলা হত—
(ক) ব্রহ্মসংগীত
(খ) বন্দনা গান
(গ) কীর্তন গান
(ঘ) পাঁচালি গান
উত্তরঃ (ঘ) পাঁচালি গান ✓
৯। মঙ্গলকাব্যগুলি ক-টি পালায় বিভক্ত?
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৩টি
(ঘ) ১৬টি
উত্তরঃ (ঘ) ১৬টি ✓
১০। প্রধান মঙ্গলকাব্য কোনটি?
(ক) শিবমঙ্গল
(খ) কালিকামঙ্গল
(গ) ধর্মমঙ্গল
(ঘ) রায়মঙ্গল
উত্তরঃ (গ) ধর্মমঙ্গল ✓
১১। ‘মনসামঙ্গল’-এর একজন বিখ্যাত রচয়িতা হলেন—
(ক) কেতকাদাস ক্ষেমানন্দ
(খ) চন্ডীদাস
(গ) মুকুন্দ চক্রবর্তী
(ঘ) ভারতচন্দ্র
উত্তরঃ (ক) কেতকাদাস ক্ষেমানন্দ ✓
১২। ‘চণ্ডীমঙ্গল’-কাব্যের রচয়িতা হলেন—
(ক) চন্ডীদাস
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) মুকুন্দ চক্রবর্তী
(ঘ) বিজয়গুপ্ত
উত্তরঃ (গ) মুকুন্দ চক্রবর্তী ✓
১৩। ‘ধর্মমঙ্গল’ রচনা করেছেন—
(ক) মুকুন্দ চক্রবর্তী
(খ) ঘনরাম চক্রবর্তী
(গ) বিপ্রদাস পিপলাই
(ঘ) বিজয় গুপ্ত
উত্তরঃ (খ) ঘনরাম চক্রবর্তী ✓
১৪। মঙ্গলকাব্যগুলি কতদিন ধরে গাওয়ার প্রচলন ছিল?
(ক) ২ দিন
(খ) ৩ দিন
(গ) ৭ দিন
(ঘ) ৮ দিন
উত্তরঃ (ঘ) ৮ দিন ✓
১৫। মনসাগীতি রাঢ়বঙ্গে কী নামে পরিচিত?
(ক) ভাসান
(খ) রয়ানী
(গ) ঝাপান
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (গ) ঝাপান ✓
১৬। মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত?
(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানী
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (খ) ভাসান ✓
১৭। মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত?
(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানী
(ঘ) সাইটোল বিষহরীর গান
উত্তরঃ (গ) রয়ানী ✓
১৮। মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত?
(ক) সাইটোল বিষহরীর গান
(খ) রয়ানী
(গ) ঝাপান
(ঘ) ভাসান
উত্তরঃ (ক) সাইটোল বিষহরীর গান ✓
১৯। বৈষ্ণব পদাবলির শ্রেষ্ঠ রসটি হল—
(ক) সখ্য
(খ) দাস্য
(গ) শান্ত
(ঘ) শৃঙ্গার
উত্তরঃ (ঘ) শৃঙ্গার ✓
২০। বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা হলেন–
(ক) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) রামপ্রসাদ সেন
(গ) ভবানীদাস
(ঘ) গোবিন্দদাস
উত্তরঃ (ঘ) গোবিন্দদাস ✓
২১। কীর্তন গানের জন্য যে বাদ্যযন্ত্রটি বিশেষ প্রয়োজন–
(ক) তানপুরা
(খ) খোল
(গ) শ্রীখোল
(ঘ) তবলা
উত্তরঃ (খ) খোল ✓
২২। খোল ও করতাল সহযোগে অষ্টপ্রহর ঈশ্বরের নামগান করাকে বলা হয়–
(ক) রসকীর্তন
(খ) পালাকীর্তন
(গ) সংকীর্তন
(ঘ) নগরকীর্তন
উত্তরঃ (গ) সংকীর্তন ✓
২৩। বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক হলেন–
(ক) শ্রীগৌরাঙ্গ
(খ) নিত্যানন্দ মহাপ্রভু
(গ) বিশ্বনাথ কবিরাজ
(ঘ) রূপ সনাতন
উত্তরঃ (গ) বিশ্বনাথ কবিরাজ ✓
২৪। শাক্তপদাবলির প্রথম ও প্রধান কবি হলেন
(ক) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) রাম বসু
(গ) দাশরথি রায়
(ঘ) রামপ্রসাদ সেন।
উত্তরঃ (ঘ) রামপ্রসাদ সেন ✓
২৫। রামপ্রসাদ সেনের উপাধি হল
(ক) কবিরঞ্জন
(খ) কবিয়াল
(গ) কবিপ্রতিভা
(ঘ) শক্তিসাধক।
উত্তরঃ (ক) কবিরঞ্জন ✓
২৬। রামপ্রসাদ সৃষ্ট শাক্তসংগীতের ধরনটির নাম
(ক) কবিরঞ্জনগীতি
(খ) শ্যামাসংগীত
(গ) মালসী
(ঘ) রামপ্রসাদী।
উত্তরঃ (ঘ) রামপ্রসাদী ✓
২৭। একজন উল্লেখযোগ্য শক্তিসাধক হলেন
(ক) কমলাকান্ত চক্রবর্তী
(গ) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) কমলাকান্ত রায়
(ঘ) কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (গ) কমলাকান্ত ভট্টাচার্য ✓
২৮। টপ্পা গান প্রচলনের অন্যতম পুরোধা ছিলেন
(ক) কালী মির্জা
(খ) মধুসূদন কিন্নর
(গ) শ্রীদাম দাস
(ঘ) দাশরথি রায়।
উত্তরঃ (ক) কালী মির্জা ✓
২৯। যাঁর মাধ্যমে আখড়াই গান সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে, তিনি হলেন
(ক) কুলুইচন্দ্র সেন
(খ) কালীদাস চট্টোপাধ্যায়
(গ) রামনিধি গুপ্ত
(ঘ) দাশরথি রায়।
উত্তরঃ (গ) রামনিধি গুপ্ত ✓
৩০। হাফ আখড়াই গানের জন্ম দেন
(ক) মোহনচাঁদ বসু
(খ) নিধুবাবু
(গ) ঈশ্বর গুপ্ত
(ঘ) রসিকচন্দ্র রায়।
উত্তরঃ (ক) মোহনচাঁদ বসু ✓
৩১। হাফ আখড়াই গানের চাপানউতোর-কে বলা হত
(ক) গড়পড়তা
(খ) ধরতা-উতোই
(গ) চড়াই-উতরাই
(ঘ) টানাপোড়েন।
উত্তরঃ (খ) ধরতা-উতোই ✓
৩২। ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গানকে বলা হয়-
(ক) মালসী
(খ) লহর
(গ) খেউড়
(ঘ) প্রভাতি।
উত্তরঃ (খ) লহর ✓
৩৩। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম-
(ক) লালন ফকির
(খ) হরু ঠাকুর
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) গোবিন্দদাস কবিরাজ।
উত্তরঃ (খ) হরু ঠাকুর ✓
৩৪। অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন-
(ক) কবিগানের জন্য
(খ) শাক্তগীতির জন্য
(গ) বাউল গানের জন্য
(ঘ) টপ্পা গানের জন্য।
উত্তরঃ (ক) কবিগানের জন্য ✓
৩৫। কে প্রথম ‘জুড়ির গান’ প্রবর্তন করেন?
(ক) রামচাঁদ মুখোপাধ্যায়
(খ) মদনমোহন চট্টোপাধ্যায়
(গ) গোপাল রায়
(ঘ) গৌরহরি দাস মহাপাত্র।
উত্তরঃ (খ) মদনমোহন চট্টোপাধ্যায় ✓
৩৬। গোপাল উড়ে কোন্ গানে বিশেষ জনপ্রিয়তা পান?
(ক) বিদ্যাসুন্দর পালা
(খ) ভবানী পালা
(গ) দক্ষযজ্ঞ পালা
(ঘ) রাবণবধ পালা।
উত্তরঃ (ক) বিদ্যাসুন্দর পালা ✓
৩৭। চপকীর্তনে ‘চপ’ শব্দের অর্থ-
(ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন
(খ) অতি সুন্দর
(গ) ভ্রান্ত ও অপ্রাসঙ্গিক
(ঘ) গৌরকান্তিসদৃশ।
উত্তরঃ (ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন ✓
৩৮। চপকীর্তনের প্রবর্তক হলেন-
(ক) গৌরহরি দাস মহাপাত্র
(খ) জগমোহিনী কান
(গ) রূপচাঁদ অধিকারী
(ঘ) অঘোর দাস।
উত্তরঃ (গ) রূপচাঁদ অধিকারী ✓
৩৯। ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন?
(ক) রামনারায়ণ মিশ্র
(খ) গৌরহরি দাস মহাপাত্র
(গ) মধুসূদন কিন্নর
(ঘ) দ্বারিক দাস।
উত্তরঃ (ক) রামনারায়ণ মিশ্র ✓
৪০। পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন-
(ক) রূপকুমার
(খ) রূপরতন
(গ) রূপচাঁদ
(ঘ) রূপরাম।
উত্তরঃ (গ) রূপচাঁদ ✓
৪১। রূপচাঁদ পক্ষীর পুরো নাম-
(ক) মধুসূদন কিন্নর
(খ) গৌরহরি দাস মহাপাত্র
(গ) নবকৃষ্ণ দেব
(ঘ) রামনারায়ণ মিশ্র।
উত্তরঃ (খ) গৌরহরি দাস মহাপাত্র ✓
৪২। রূপচাঁদ পক্ষী-র পাঁচালি দলটির নাম ছিল-
(ক) ‘পক্ষীর জপমালা’
(খ) ‘পক্ষীর কণ্ঠমালা’
(গ) ‘পক্ষীর পঞ্চালিকা’
(ঘ) ‘পক্ষীর জাতিমালা’।
উত্তরঃ (ঘ) ‘পক্ষীর জাতিমালা’ ✓
৪৩। কলকাতা অঞ্চলের লৌকিক গান হল-
(ক) সারি গান
(খ) জুড়ির গান
(গ) টপ্পা গান
(ঘ) কবিগান।
উত্তরঃ (গ) টপ্পা গান ✓
৪৪। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন-
(ক) রামনিধি গুপ্ত
(খ) বেগম আখতার
(গ) নির্মলেন্দু চৌধুরী
(ঘ) ভূপেন হাজারিকা।
উত্তরঃ (ক) রামনিধি গুপ্ত ✓
৪৫। রামনিধি গুপ্ত কোন্ নামে অধিক পরিচিতি লাভ করেছিলেন?
(ক) গুপ্তবাবু
(খ) নিধুবাবু
(গ) টপ্পাবাবু
(ঘ) টপ্পাসম্রাট।
উত্তরঃ (খ) নিধুবাবু ✓
৪৬। বাংলাদেশে টপ্পার প্রচলন করেন?
(ক) কালীনাথ
(খ) কালী মীর্জা
(গ) কালিদাস
(ঘ) কালীশংকর।
উত্তরঃ (খ) কালী মীর্জা ✓
৪৭। টপ্পা গায়ক কালী মীর্জার প্রকৃত নাম ছিল-
(ক) কালীপদ চট্টোপাধ্যায়
(খ) কালিদাস চট্টোপাধ্যায়
(গ) কালীপ্রসন্ন মুখোপাধ্যায়
(ঘ) কালীপদ বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (খ) কালিদাস চট্টোপাধ্যায় ✓
.৪৮। ‘খেয়াল’ শব্দটির অর্থ হল-
(ক) যথেচ্ছাচার
(খ) লাফ
(গ) দ্রুত
(ঘ) লঘু চাল।
উত্তরঃ (ক) যথেচ্ছাচার ✓
৪৯। কোন্ লোকসংগীত থেকে খেয়ালের উৎপত্তি হয়?
(ক) কবিগান
(খ) কাওয়ালি
(গ) ভাওয়ালি
(ঘ) সারিগান।
উত্তরঃ (খ) কাওয়ালি ✓
৫০। ‘কাওয়ালি’ ভারতের কোন্ অংশের লোকসংগীত?
(ক) দক্ষিণ
(খ) উত্তর
(গ) পশ্চিম
(ঘ) পূর্ব।
উত্তরঃ (খ) উত্তর ✓
৫১। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন –
(ক) রামশঙ্কর ভট্টাচার্য
(খ) রামকিঙ্কর ভট্টাচার্য
(গ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
(ঘ) বিয়ুচন্দ্র চক্রবর্তী।
উত্তরঃ (ক) রামশঙ্কর ভট্টাচার্য ✓
৫২। প্রথম ব্রাত্মসংগীত রচনা করেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রামমোহন রায়
(গ) সুকুমার রায়
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তরঃ (খ) রামমোহন রায় ✓
৫৩। বাংলার প্রথম বীণাকার ছিলেন-
(ক) গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাবিন্নু চক্রবর্তী
(গ) হরিচরণ দাস
(ঘ) মাধব ভট্টাচার্য।
উত্তরঃ (ঘ) মাধব ভট্টাচার্য ✓
৫৪। আকারে ছোটো, বৈচিত্র্যপূর্ণ, চটুল প্রকৃতির গানের নামই-
(ক) খেয়াল
(খ) টপখেয়াল
(গ) ঠুংরি
(ঘ) জংলা।
উত্তরঃ (গ) ঠুংরি ✓
৫৫। কলকাতার কোন্ অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে?
(ক) মেটিয়াবুরুজ
(খ) রাজাবাজার
(গ) ধর্মতলা
(ঘ) টালিগঞ্জ।
উত্তরঃ (ক) মেটিয়াবুরুজ ✓
৫৬। ঠুংরি গানকে জনপ্রিয় করেন-
(ক) গিরিজাশঙ্কর চক্রবর্তী
(খ) বেগম আখতার
(গ) অজয় চক্রবর্তী
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই ✓
৫৭। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি?
(ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(খ) যদুভট্ট
(গ) সুধীরলাল চক্রবর্তীর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
৫৮। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক ক-টি গান রচনা করেছিলেন?
(ক) ২১৩২টি
(খ) ২২২২টি
(গ) ২২৩২টি
(ঘ) ২২৪২টি।
উত্তরঃ (গ) ২২৩২টি ✓
.৫৯। রবীন্দ্রনাথের গানের সংকলনটির নাম-
(ক) ‘স্বরবিতান’
(খ) ‘গীতবিতান’
(গ) ‘সঞ্চয়িতা’
(ঘ) ‘গীতাঞ্জলি’।
উত্তরঃ (খ) ‘গীতবিতান’ ✓
৬০। রবীন্দ্রনাথের গানগুলির স্বরলিপি সংকলিত হয়েছে-
(ক) ‘গীতবিতান’-এ
(খ) ‘সঞ্চয়িতা’-য়
(গ) ‘স্বরবিতান’-এ
(ঘ) ‘গীতাঞ্জলি’-তে।
উত্তরঃ (গ) ‘স্বরবিতান’-এ ✓
৬১। ‘স্বরবিতান’ গ্রন্থে আনুমানিক ক-টি রবীন্দ্রসংগীতের স্বরলিপি মুদ্রিত হয়েছে?
(ক) ১৯৩০টি
(খ) ১৯৩১টি
(গ) ১৯৩২টি
(ঘ) ১৯৩৩টি।
উত্তরঃ (খ) ১৯৩১টি ✓
৬২। রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা-
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার।
উত্তরঃ (খ) দুই ✓
৬৩। রবীন্দ্রনাথ পাশ্চাত্য সুরের অনুকরণে ক-টি গান তৈরি করেন?
(ক) ১০টি
(খ) ১২টি
(গ) ১৪টি
(ঘ) ১৫টি।
উত্তরঃ (খ) ১২টি ✓
৬৪। রবীন্দ্রনাথের ‘হে নূতন, দেখা দিক আরবার’ গানটি কোন্ উপলক্ষ্যে রচিত?
(ক) মৃত্যুদিন
(খ) নববর্ষ
(গ) বৃক্ষরোপণ
(ঘ) জন্মদিন।
উত্তরঃ (ঘ) জন্মদিন ✓
৬৫। ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) রজনীকান্ত সেন
উত্তর: (খ) দ্বিজেন্দ্রলাল রায় ✓
৬৬। ‘তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে’ গানটির রচয়িতা হলেন—
(ক) অতুলপ্রসাদ সেন
(খ) রজনীকান্ত সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (খ) রজনীকান্ত সেন ✓
৬৭। ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’- গানটির রচয়িতা-
(ক) রজনীকান্ত সেন
(খ) নজরুল ইসলাম
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) মুকুন্দদাস।
উত্তর: (ক) রজনীকান্ত সেন ✓
৬৮। ‘কান্তকবি’ নামে পরিচিত-
(ক) রজনীকান্ত সেন
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) মুকুন্দদাস।
উত্তর: (ক) রজনীকান্ত সেন ✓
৬৯। ‘হও ধরমেতে ধীর, হও করমেতে বীর’- গানটি লিখেছিলেন-
(ক) অতুলপ্রসাদ সেন
(খ) রজনীকান্ত সেন
(গ) নজরুল ইসলাম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: (ক) অতুলপ্রসাদ সেন ✓
৭০। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ ছিলেন-
(ক) রজনীকান্ত সেন
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) মুকুন্দদাস
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।
উত্তর: (খ) অতুলপ্রসাদ সেন ✓
আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
৭১। ‘বলো বলো বলো সবে’-গানটি লিখেছেন–
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রজনীকান্ত সেন
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) অতুলপ্রসাদ সেন।
উত্তর: (ঘ) অতুলপ্রসাদ সেন ✓
৭২। নজরুলের ‘রুমঝুম রুমঝুম্ কে বাজায় জল ঝুমি ঝুমি’ গানটি কোন্ রাগে রচিত?
(ক) অরুণরঞ্জনী
(খ) সন্ধ্যামালতী
(গ) বনকুন্তলা
(ঘ) নির্ঝরিণী।
উত্তর: (ঘ) নির্ঝরিণী ✓
৭৩। নজরুলের ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি একটি–
(ক) বাংলা খেয়াল
(খ) বাংলা গজল
(গ) বাংলা ঠুংরি
(ঘ) বাংলা টপ্পা।
উত্তর: (খ) বাংলা গজল ✓
৭৪। ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’– গানটি নজরুল কার অনুরোধে লেখেন?
(ক) আব্বাসউদ্দীন আহমদ
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) মুস্তাফা জামান আব্বাসী
(ঘ) উপরোক্ত কেউই নন।
উত্তর: (ক) আব্বাসউদ্দীন আহমদ ✓
৭৫। প্রথম কয়্যার সংগীতের প্রবর্তক হলেন—
(ক) জ্যোতিরিন্দ্র মৈত্র
(খ) হেমাঙ্গ বিশ্বাস
(গ) রুমা গুহঠাকুরতা
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (ঘ) সলিল চৌধুরী ✓
৭৬। ‘সুরের এই ঝর ঝর ঝরনা’ গানটিতে ডোকাল হারমনি প্রয়োগ করেছেন—
(ক) সলিল চৌধুরী
(খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(গ) শচীন দেববর্মন
(ঘ) জগন্ময় মিত্র
উত্তর: (ক) সলিল চৌধুরী ✓
৭৭। ক্যালকাটা ইয়ুথ কয়্যার-এর যাত্রা শুরু হয় কার নেতৃত্বে?
(ক) রুমা গুহঠাকুরতা
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) শচীন দেববর্মন
(ঘ) হৈমন্তী শুক্লা
উত্তর: (ক) রুমা গুহঠাকুরতা ✓
৭৮। ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’ গানটির রচয়িতা হলেন—
(ক) রুমা গুহঠাকুরতা
(খ) সলিল চৌধুরী
(গ) শচীন দেববর্মন
(ঘ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
উত্তর: (ঘ) শিবদাস বন্দ্যোপাধ্যায় ✓
৭৯। ‘We Shall Overcome’-এর বাংলা অনুবাদ কার রচনা?
(ক) ভি. বালসারা
(খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(গ) ভূপেন হাজারিকা
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (খ) শিবদাস বন্দ্যোপাধ্যায় ✓
৮০। ভি. বালসারাকে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করেছে—
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
উত্তর: (গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ✓
৮১। মান্না দে-র প্রকৃত নাম ছিল—
(ক) প্রবোধকুমার দে
(খ) প্রবোধচন্দ্র দে
(গ) প্রকাশচন্দ্র দে
(ঘ) প্রকাশকুমার দে
উত্তর: (খ) প্রবোধচন্দ্র দে ✓
৮২। ‘তামান্না’ ছবিতে নেপথ্যশিল্পী হিসেবে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) শ্যামল মিত্র
(খ) কিশোর কুমার
(গ) মান্না দে
(ঘ) মানবেন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (গ) মান্না দে ✓
৮৩। মান্না দে কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন?
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭২ সালে
(ঘ) ১৯৭৩ সালে
উত্তর: (খ) ১৯৭১ সালে ✓
৮৪। মান্না দে ২০০৫ খ্রিস্টাব্দে কোন পুরষ্কারে ভূষিত হয়েছিলেন?
(ক) পদ্মশ্রী
(খ) দাদাসাহেব ফালকে
(গ) পদ্মভূষণ
(ঘ) বঙ্গবিভূষণ
উত্তর: (গ) পদ্মভূষণ ✓
৮৫। মান্না দে কবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন?
(ক) ২০০৪ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০০৬ সালে
(ঘ) ২০০৭ সালে
উত্তর: (ঘ) ২০০৭ সালে ✓
৮৬। পশ্চিমবঙ্গ সরকার কবে মান্না দে-কে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছিলেন?
(ক) ২০০০ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০১১ সালে
(ঘ) ২০১২ সালে
উত্তর: (গ) ২০১১ সালে ✓
৮৭। ‘ভক্ত প্রহ্লাদ’ ছবির সূত্রে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) আরতি মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) সন্ধ্যা মুখোপাধ্যায়
(ঘ) নির্মলা মিশ্র
উত্তর: (খ) গীতা দত্ত ✓
৮৮। ‘ঝনক ঝনক ঝনক কাঁকন বাজে’ গানটি গেয়েছিলেন—
(ক) সন্ধ্যা মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) হৈমন্তী শুক্লা
(ঘ) আরতি মুখোপাধ্যায়
উত্তর: (খ) গীতা দত্ত ✓
৮৯। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে যে ছবিতে—
(ক) ভক্ত প্রহ্লাদ
(খ) অঞ্জনগড়
(গ) কন্যা
(ঘ) সাহারা
উত্তর: (খ) অঞ্জনগড় ✓
৯০। ‘সাহারা’ ছবিতে নেপথ্যশিল্পী হিসেবে কোন সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে?
(ক) সন্ধ্যা মুখোপাধ্যায়
(খ) গীতা দত্ত
(গ) আরতি মুখোপাধ্যায়
(ঘ) নির্মলা মিশ্র
উত্তর: (গ) আরতি মুখোপাধ্যায় ✓
৯১। কিশোর কুমারের প্রকৃত নাম—
(ক) প্রভাসকুমার গঙ্গোপাধ্যায়
(খ) আভাসকুমার গঙ্গোপাধ্যায়
(গ) প্রকাশকুমার গঙ্গোপাধ্যায়
(ঘ) অভয়কুমার গঙ্গোপাধ্যায়
উত্তর: (খ) আভাসকুমার গঙ্গোপাধ্যায় ✓
৯২। ভূপেন হাজারিকা মূলত কোন ভাষায় গান রচনা করতেন?
(ক) অহমিয়া
(খ) মারাঠি
(গ) গুজরাটি
(ঘ) হিন্দি
উত্তর: (ক) অহমিয়া ✓
৯৩। কোন চলচ্চিত্রের মাধ্যমে বাংলায় চলচ্চিত্রে প্রথম গানের প্রচলন হয়?
(ক) জামাইষষ্ঠী
(খ) ইন্দ্রসভা
(গ) শিরি-ফরহাদ
(ঘ) জোর বরাত
উত্তর: (ঘ) জোর বরাত ✓
৯৪। সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবিটির সংগীত নির্দেশক ছিলেন—
(ক) রবিশংকর
(খ) বিলায়েৎ খাঁ
(গ) সালামৎ খাঁ
(ঘ) বিসমিল্লা খাঁ
উত্তর: (খ) বিলায়েৎ খাঁ ✓
৯৫।’পায়ে পড়ি বাঘমামা’ গানটির স্রষ্টা হলেন—
(ক) অনুপ ঘোষাল
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিলায়েৎ খাঁ
উত্তর: (গ) সত্যজিৎ রায় ✓
৯৬। ‘কোমল গান্ধার’ ছবিটির সংগীত পরিচালক ছিলেন—
(ক) আলি আকবর খাঁ
(খ) বাহাদুর খাঁ
(গ) জ্যোতিরিন্দ্র মৈত্র
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (গ) জ্যোতিরিন্দ্র মৈত্র ✓
৯৭। কবীর সুমনের ‘তোমাকে চাই’ নামক অ্যালবামটি প্রকাশিত হয়—
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৯৩ সালে
উত্তর: (গ) ১৯৯২ সালে ✓
৯৮। ‘পুরোনো গীটার’ কোন্ বিখ্যাত গায়কের অ্যালবাম ?
(ক) নচিকেতা
(খ) কবীর সুমন
(গ) শিলাজিৎ
(ঘ) অঞ্জন দত্ত
উত্তর: (ঘ) অঞ্জন দত্ত ✓
৯৯। সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয়, তাকে বলা হয়—
(ক) সারিগান
(খ) ভাটিয়ালি
(গ) ভাওয়াইয়া
(ঘ) ঝুমুর।
উত্তর: (ক) সারিগান ✓
১০০। নৌকার মাঝিমাল্লারা শ্রম অপনোদনের জন্য যে গান গায় তাই—
(ক) জারিগান
(খ) ঝুমুর
(গ) সারিগান
(ঘ) ভাওয়াইয়া।
উত্তর: (গ) সারিগান ✓
১০১। একান্তভাবে একলা মাঝিদের গাওয়া গান হল—
(ক) জারিগান
(খ) ভাটিয়ালি
(গ) সারিগান
(ঘ) ঝুমুর।
উত্তর: (খ) ভাটিয়ালি ✓
১০২। কোন্ চর্যাকারের লেখা ‘ভাটিয়ার’ বা ‘ভাটিয়ালি’ রাগে বাঁধা?
(ক) লুই পা
(খ) কাহ্ন পা
(গ) ভুসুকু পা
(ঘ) শবর পা।
উত্তর: (গ) ভুসুকু পা ✓
১০৩। ভাওয়াইয়া গাওয়া হয়—
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) দক্ষিণবঙ্গে।
উত্তর: (ক) উত্তরবঙ্গে ✓
১০৪। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়—
(ক) দরদিয়া
(খ) বাউদিয়া
(গ) মরমিয়া
(ঘ) বাউড়া।
উত্তর: (খ) বাউদিয়া ✓
১০৫। ভাওয়াইয়া গানের ভাষা—
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী।
উত্তর: (ঘ) কামরূপী। ✓
১০৬। জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—
(ক) আনন্দ
(খ) সমবেত
(গ) বীরত্ব
(ঘ) ক্রন্দন।
উত্তর: (ঘ) ক্রন্দন ✓