ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব

ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব

ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব

১। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়
(ক) বিজ্ঞান
(খ) ভাষা
(গ) ধ্বনি
(ঘ) সাহিত্য।
উত্তরঃ (খ) ভাষা

২। ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কী?
(ক) মানুষকে মাতৃভাষা ভিন্ন অন্য ভাষা শেখানো
(খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা
(গ) মৌখিক ভাষায় মানুষকে যথাযথ উচ্চারণ শেখানো
(ঘ) বিজ্ঞান কীভাবে বিভিন্ন ভাষায় আলোচিত হতে পারে, তা নিয়ে চর্চা।
উত্তরঃ (খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা

৩। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হল-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (গ) তিনটি।

৪। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
(ক) উইলিয়াম কেরি
(খ) সুকুমার সেন
(গ) স্যার উইলিয়াম জোন্স
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উত্তরঃ (গ) স্যার উইলিয়াম জোন্স

৫। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
(ক) ভাষার অতীত নিয়ে
(খ) সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি নিয়ে
(গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে
(ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে।
উত্তরঃ (খ) সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি নিয়ে।

৬। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল-
(ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
(খ) উনিশ শতকের শেষের দিকে
(গ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
(ঘ) আঠারো শতকের শেষে।
উত্তরঃ (ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

৭। ভাষা, উপভাষা, উভয়ের সম্পর্ক, শ্রেণি উপভাষা, সমাজ উপভাষা, ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয়-
(ক) মনোভাষাবিজ্ঞানে
(খ) স্নায়ুভাষাবিজ্ঞানে
(গ) অভিধান বিজ্ঞানে
(ঘ) সমাজভাষাবিজ্ঞানে।
উত্তরঃ (ঘ) সমাজভাষাবিজ্ঞানে।  

৮। উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার বদলে যাওয়ার ঘটনাকে সমাজবিজ্ঞানীরা কী বলে চিহ্নিত করেন?
(ক) কোড
(খ) বিকাশ
(গ) রেজিস্টার
(ঘ) তাল।
উত্তরঃ (গ) রেজিস্টার।

৯। কোনো ব্যক্তি, বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কী বলা হয়?
(ক) ডি কোড
(খ) কোড স্যুইচিং
(গ) এন কোড
(ঘ) কোড।
উত্তরঃ (ঘ) কোড।

১০। কোড-বদল (code-switching) একটি গুরুত্বপূর্ণ বিষয়? ফলিত ভাষাবিজ্ঞানের কোন্ শাখার-
(ক) অভিধান বিজ্ঞান
(খ) সমাজভাষাবিজ্ঞান
(গ) মনোভাষাবিজ্ঞান
(ঘ) নৃভাষাবিজ্ঞান।
উত্তরঃ (খ) সমাজভাষাবিজ্ঞান।

১। কোনো ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী তার ভাষা বদলে নেয় তাহলে সেই প্রক্রিয়াকে কী বলা হবে?
(ক) উপলক্ষ্য
(খ) কোড-বদল
(গ) ব্যবস্থা
(ঘ) রেজিস্টার।
উত্তরঃ (খ) কোড-বদল।

২। একে অপরের ভাষা জানে না, এমন দুটি জাতি একে অপরের সংস্পর্শে এলে, ভাবের আদানপ্রদানের জন্য যে মিশ্র ভাষা গড়ে তোলে তাকে বলে-
(ক) রেজিস্টার
(খ) পিজিন
(গ) ক্রেওল
(ঘ) লাঙ্।
উত্তরঃ (খ) পিজিন।

৩। কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয়, তখন তাকে কী বলে?
(ক) বর্গীভূত ভাষা
(খ) কৃত্রিম ভাষা
(গ) ক্রেওল
(ঘ) কোড-বদল।
উত্তরঃ (গ) ক্রেওল

৪। প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞানের অন্তর্গত বিষয় কোন্টি?
(ক) মাতৃভাষা শেখানোর পদ্ধতি
(খ) অনুবাদনীতি
(গ) বানান সংস্কার
(ঘ) উপরোক্ত সবকটিই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই

১৫। মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র হিসেবে কে চিহ্নিত করেছিলেন?
(ক) উইলিয়াম জোন্স
(খ) উইলিয়াম কেরি
(গ) নোয়াম চমস্কি
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উত্তরঃ (গ) নোয়াম চমস্কি

১৬। LAD-এর পুরো কথাটি কী?
(ক) Language And Development
(খ) Language Acquisition Data
(গ) Local Analytical Data
(ঘ) Language Acquisition Device
উত্তরঃ (ঘ) Language Acquisition Device

১৭। LAS-এর পুরো কথাটি কী?
(ক) Language Acquisition System
(খ) Language Acquisition Service
(গ) Language Analytical Service
(ঘ) Language And Service
উত্তরঃ (ক) Language Acquisition System

৮। শৈলী শব্দের অর্থ-
(ক) সৃষ্টি
(খ) রচনারীতি
(গ) কৌশল
(ঘ) ভাষা
উত্তরঃ (খ) রচনারীতি

১৯। ‘চিন্তার পোশাক’ বা ‘The dress of thought’ মতবাদটির প্রবক্তা কে?
(ক) নোয়াম চমস্কি
(খ) পবিত্র সরকার
(গ) স্যামুয়েল ওয়েসলি
(ঘ) উইলিয়াম কেরি
উত্তরঃ (গ) স্যামুয়েল ওয়েসলি

২০। শৈলীবিজ্ঞানকে প্রথাগতভাবে ভাগ করা হয়-
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ (ক) দুই ভাগে

২১। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানের পারস্পরিক সম্পর্কের জাল-বিন্যাসকে কী বলা হয়?
(ক) বহুরূপতা
(খ) পারোল
(গ) যাস্কি
(ঘ) লাঙ্
উত্তরঃ (ঘ) লাঙ্

 ২২। ‘পারোল’ তত্ত্বের প্রবক্তা হলেন-
(ক) ব্লুম ফিল্ড
(খ) পর্টার
(গ) ফেদিনাঁ দ্যা সোস্যুর
(ঘ) চমস্কি
উত্তরঃ (গ) ফেদিনাঁ দ্যা সোস্যুর

৩। আধুনিক শৈলীবিজ্ঞানে ‘বহুস্বরিতা’ তত্ত্বটির প্রয়োেগ প্রথম কে করেন?
(ক) ম্যাক্সওয়েল
(খ) চমস্কি
(গ) উইলিয়াম জোন্স
(ঘ) মিখাইল বাখতিন
উত্তরঃ (ঘ) মিখাইল বাখতিন

২৪। পাণিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলির অভিধান রচনা করেন?
(
ক) অমরসিংহ
(খ) যাস্ক
(গ) পতঞ্জলি
(ঘ) ভর্তৃহরি
উত্তরঃ (খ) যাস্ক

২৫। ধ্বনিতত্ত্বে ‘বাগধ্বনি’ বলতে বোঝায়
(ক) যানবাহনের আওয়াজ
(খ) জীবজন্তুর ডাক
(গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি
(ঘ) উপরোক্ত সবকটিই সঠিক।
উত্তরঃ (গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি

২৬। ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে
(ক) কর্ণ
(খ) জিহ্বা
(গ) হৃৎপিণ্ড
(ঘ) ফুসফুস।
উত্তরঃ (ঘ) ফুসফুস

২৭। নীচের কোন্টি বাগ্যন্ত্রের অন্তর্গত নয়?
(ক) দন্ত
(খ) নাসিকা
(গ) কর্ণ
(ঘ) কণ্ঠ।
উত্তরঃ (গ) কর্ণ

২৮। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ কী?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) পদ।
উত্তরঃ (ক) বর্ণ

২৯। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কী?
(ক) Stylistics
(খ) Phonetics
(গ) Phonology
(ঘ) Phononym
উত্তরঃ (গ) Phonology

৩০। বিভাজ্যধ্বনির অপর নাম
(ক) যুক্তধ্বনি
(খ) পার্শ্বিকধ্বনি
(গ) খণ্ডধ্বনি
(ঘ) তাড়িতধ্বনি।
উত্তরঃ (গ) খণ্ডধ্বনি

৩১। যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়েই উচ্চারিত হয় তাকে বলে
(ক) শিসধ্বনি
(খ) স্বরধ্বনি
(গ) ব্যঞ্জনধ্বনি
(ঘ) উষ্মধ্বনি।
উত্তরঃ (খ) স্বরধ্বনি

৩২। মুখের মান্য বাংলার স্বরধনির সংখ্যা
(ক) ছয়
(খ) আট
(গ) সাত
(ঘ) নয়।
উত্তরঃ (গ) সাত

৩৩। বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা ক-টি?
(ক) ৭টি
(খ) ৯টি
(গ) ১০টি
(ঘ) ১১টি।
উত্তরঃ (ঘ) ১১টি।

৩৪। ‘অ’, ‘আ’, ‘ই’, ‘উ’, ‘এ’, ‘ও’, ‘অ্যা’ এই স্বরধ্বনি গুলোকে একত্রে কী জাতীয় স্বরধ্বনি বলে
(ক) মৌলিক স্বরধ্বনি
(খ) বিবৃত স্বরধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) মহাপ্রাণধ্বনি।
উত্তরঃ (ক) মৌলিক স্বরধ্বনি

৩৫। আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নীচেরটির নাম কী
(ক) ওষ্ঠ
(খ) অধর
(গ) মূর্ধা
(ঘ) দন্তৌষ্ঠ্য।
উত্তরঃ (খ) অধর

৬। একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হল
(ক) ই
(খ) এ
(গ) উ
(ঘ) ও।
উত্তরঃ (ক) ই

৭। একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হল
(ক) আ
(খ) অ
(গ) ই
(ঘ) উ।
উত্তরঃ (ঘ) উ।

৮। জিহ্বার কেন্দ্রীয় স্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোন্টি
(ক) আ
(খ) অ
(গ) অ্যা
(ঘ) ও।
উত্তরঃ (ক) আ

৩৯। একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ হল
(ক) এ
(খ) ও
(গ) অ্যা
(ঘ) উ।
উত্তরঃ (ঘ) উ

০। একটি প্রসূত স্বরধ্বনির উদাহরণ দাও
(ক) ই
(খ) অ
(গ) আ
(ঘ) ই।
উত্তরঃ (ঘ) ই।

১। একটি কণ্ঠ্যতালব্য স্বরধ্বনির উদাহরণ দাও
(ক) এ
(খ) উ
(গ) ও
(ঘ) আ।
উত্তরঃ (ক) এ

৪২। মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
(ক) ৪০টি
(খ) ৩৮টি
(গ) ৩০টি
(ঘ) ৩৫টি।
উত্তরঃ (গ) ৩০টি

৪৩। মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
(ক) ৪০টি
(খ) ৩৮টি
(গ) ৪২টি
(ঘ) ৩৫টি।
উত্তরঃ (ক) ৪০টি

৪৪। প, ফ, ব, ভ, ম-ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী কোন্ প্রকারের ধ্বনি?
(ক) দন্ত্যধ্বনি
(খ) ওষ্ঠ্যধ্বনি
(গ) মূর্ধন্যধ্বনি
(ঘ) কণ্ঠ্যধ্বনি।
উত্তরঃ (খ) ওষ্ঠ্যধ্বনি

৪৫। একটি দন্ত্যব্যঞ্জন হল–
(ক) দ্
(খ) জ্
(গ) শ্
(ঘ) ঢা
উত্তরঃ (ক) দ্

৪৬। দন্তমূলীয় ব্যঞ্জনের উদাহরণ হল–
(ক) স্
(খ) ক্
(গ) ত্, প্
(ঘ) ক্, খ
উত্তরঃ (ক) স্

৪৭। একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি হল–
(ক) ফ্
(খ) হ
(গ) ধ
(ঘ) ঘ।
উত্তরঃ (খ) হ

৪৮। ‘প’-বর্গের ধ্বনিগুলি মুখগহ্বরের কোন্ স্থান স্পর্শ করে উচ্চারিত হয়?
(ক) দন্ত্য
(খ) কণ্ঠ্য
(গ) ওষ্ঠ্য
(ঘ) মূর্ধা।
উত্তরঃ (গ) ওষ্ঠ্য

৪৯। অঘোষ মহাপ্রাণধ্বনিটি হল–
(ক) থ
(খ) ঘ
(গ) ডু
(ঘ) র্।
উত্তরঃ (ক) থ

৫০। ‘প্রাণ’ শব্দের অর্থ হল–
(ক) জিহ্বা
(খ) বাগ্যন্ত্র
(গ) শ্বাসবায়ু
(ঘ) ফুসফুস।
উত্তরঃ (গ) শ্বাসবায়ু

৫১। উষ্মধ্বনিগুলি হল–
(ক) স্, শ্, হ
(খ) ডু, চ্
(গ) প্, ফ, ব, ভ্
(ঘ) ঢ, ছ, জ, ঝ।
উত্তরঃ (ক) স্, শ্, হ

৫২। ‘ও’ হল একটি–
(ক) পার্শ্বিকধ্বনি
(খ) নাসিক্যধ্বনি
(গ) ওষ্ঠ্যধ্বনি
(ঘ) তাড়িত ধ্বনি।
উত্তরঃ (খ) নাসিক্যধ্বনি

৫৩। ‘র্’ ধ্বনিটি হল–
(ক) কম্পিতধ্বনি
(খ) পার্শ্বিকধ্বনি
(গ) উষ্মধ্বনি
(ঘ) তাড়িতধ্বনি।
উত্তরঃ (ক) কম্পিতধ্বনি

৫৪। ‘ল্’ ধ্বনিটি–
(ক) পার্শ্বিকধ্বনি
(খ) নাসিক্যধ্বনি
(গ) কম্পিতধ্বনি
(ঘ) উষ্মধ্বনি।
উত্তরঃ (ক) পার্শ্বিকধ্বনি

৫৫। ‘হ’ ধ্বনিটি হল–
(ক) পার্শ্বিকধ্বনি
(খ) নাসিক্যধ্বনি
(গ) কম্পিতধ্বনি
(ঘ) উষ্ম ও কণ্ঠনালীয় ধ্বনি।
উত্তরঃ (ঘ) উষ্ম ও কণ্ঠনালীয় ধ্বনি

৫৬। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে–
(ক) দ্বিস্বরধ্বনি
(খ) যুক্তধ্বনি
(গ) গুচ্ছধ্বনি
(ঘ) অবিভাজ্যধ্বনি।
উত্তরঃ (গ) গুচ্ছধ্বনি

৫৭। বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা–
(ক) ১০০টি
(খ) ১০০টির বেশি
(গ) ২০০টি
(ঘ) ২০০টির বেশি।
উত্তরঃ (ঘ) ২০০টির বেশি।

৫৮। তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় ক-টি?
(ক) ৮টি
(খ) ১৫টি
(গ) দুটি
(ঘ) চল্লিশটি।
উত্তরঃ (ক) ৮টি

৫৯। যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হয় তাদের কী বলে?
(ক) ধ্বনির সমাবেশ
(খ) গুচ্ছধ্বনি
(গ) যুক্তধ্বনি
(ঘ) বিভাজ্যধ্বনি।
উত্তরঃ (খ) গুচ্ছধ্বনি

৬০। ভাষার যে ধ্বনি উপাদানগুলিকে একাধিক ধ্বনিখন্ড জুড়ে অবস্থান করার কারণে কৃত্রিমভাবেও খন্ড করা যায় না, তাদের বলে–
(ক) অবিভাজ্যধ্বনি
(খ) ধ্বনিমূল
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) যুক্তধ্বনি।
উত্তরঃ (ক) অবিভাজ্যধ্বনি

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৬১। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কী বলে?
(ক) যতি
(খ) ধ্বনির সমাবেশ
(গ) সুরতরঙ্গ
(ঘ) শ্বাসাঘাত।
উত্তরঃ (ঘ) শ্বাসাঘাত

৬২। শব্দার্থকে কত ভাগে ভাগ করা হয়?
(ক) একভাগে
(খ) দুইভাগে
(গ) তিনভাগে
(ঘ) চারভাগে।
উত্তরঃ (খ) দুইভাগে

৬৩। শব্দার্থের প্রথম ভাগটির নাম
(ক) নিদর্শন
(খ) খণ্ডিত অর্থ
(গ) সাধারণ অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (গ) সাধারণ অর্থ

৬৪। শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম
(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) খণ্ডিত অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (খ) নিদর্শন

৬৫। ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় হল –
(ক) সময়ের সঙ্গে ভাষায় অর্থের পরিবর্তন সম্পর্কিত আলোচনা
(খ) ভাষায় অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব সংক্রান্ত আলোচনা
(গ) এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্কের আলোচনা
(ঘ) স্বতন্ত্র শব্দের অর্থবিশ্লেষণমূলক আলোচনা
উত্তরঃ (ক) সময়ের সঙ্গে ভাষায় অর্থের পরিবর্তন সম্পর্কিত আলোচনা

৬৬। শিশু: বাছুর, মোরগছানা – এখানে শব্দগুলির মধ্যে সাধারণ অর্থ উপাদানটি হল
(ক) পুরুষজাতীয় এবং প্রাপ্তবয়স্ক
(খ) নারীজাতীয় ও অপ্রাপ্তবয়স্ক
(গ) প্রাপ্তবয়স্ক
(ঘ) অপ্রাপ্তবয়স্ক
উত্তরঃ (ঘ) অপ্রাপ্তবয়স্ক

৬৭। ‘ব্যাপকার্থকতা’ অন্য কী নামে পরিচিত?
(ক) অর্থান্তরভুক্তি
(খ) অর্থান্তরন্যাস
(গ) ভিন্নার্থক শব্দভুক্তি
(ঘ) শব্দান্তরন্যাস
উত্তরঃ (ক) অর্থান্তরভুক্তি

৬৮। অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন্ প্রসঙ্গে ব্যবহৃত হয়?
(ক) থিসরাস
(খ) সমার্থকতা
(গ) বিপরীতার্থকতা
(ঘ) ব্যাপকার্থকতা
উত্তরঃ (ঘ) ব্যাপকার্থকতা

৬৯। কোন্ গ্রিক শব্দ থেকে থিসরাস (Thesaurus) শব্দটির উদ্ভব?
(ক) Thēsaurós
(খ) Thesouras
(গ) Thesaurus
(ঘ) Thesaurosesl
উত্তরঃ (ক) Thēsaurós

৭০। গ্রিক শব্দ Thēsaurós-এর অর্থ হল–
(ক) পাত্র
(খ) আধার
(গ) ভাঁড়
(ঘ) ভাণ্ডার
উত্তরঃ (ঘ) ভাণ্ডার

৭১। ‘অমর কোষ’ গ্রন্থের রচয়িতা–
(ক) শ্রী হর্ষ
(খ) শ্রী অমর সিংহ
(গ) অশ্ব ঘোষ
(ঘ) ভবভূতি
উত্তরঃ (খ) শ্রী অমর সিংহ

৭২। ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন–
(ক) উইলিয়ম জোন্স
(খ) হেন্ডারসন গাউনার
(গ) পিটার মার্ক রজেট
(ঘ) আর এল ট্রাস্ক
উত্তরঃ (গ) পিটার মার্ক রজেট

৭৩। শব্দার্থের ‘লক্ষণা’-য় কোন্ অর্থ প্রকাশিত হয়?
(ক) মুখ্য অর্থ
(খ) যৌগিক শব্দ
(গ) রূপকার্থ
(ঘ) গৌণ অর্থ
উত্তরঃ (ঘ) গৌণ অর্থ

৭৪। ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গানদী’, বর্তমানে গাং-এর অর্থ ‘যে-কোনো নদী-এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচ
(গ) শব্দার্থের অবনতি
(ঘ) শব্দার্থের রূপান্তর।
উত্তরঃ (ক) শব্দার্থের প্রসার

৭৫। ‘কালি’ শব্দের বর্তমান অর্থে শব্দার্থ পরিবর্তনের স্বরূপটি হল–
(ক) প্রসার
(খ) সংকোচ
(গ) রূপান্তর
(ঘ) উৎকর্ষ।
উত্তরঃ (ক) প্রসার

৭৬। ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) অর্থের রূপান্তর
(খ) অর্থের প্রসার
(গ) অর্থের সংকোচ
(ঘ) এদের কোনোটিই নয়।
উত্তরঃ (গ) অর্থের সংকোচ

৭৭। ‘উপবাস’ শব্দটির অর্থ ছিল ‘নিকটে বাস’ যার বর্তমান অর্থ ‘অনাহার-এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, সেটি হল-
(ক) অর্থের অবনতি
(খ) অর্থের বিস্তার
(গ) অর্থের সংকোচ
(ঘ) অর্থের রূপান্তর
উত্তরঃ (ঘ) অর্থের রূপান্তর

৭৮। ‘গবেষণা’ শব্দের অর্থ ছিল ‘গোরু খোঁজা’। তার বর্তমান অর্থ ‘কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ’। এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) শব্দার্থের সংকোচ
(খ) শব্দার্থের অবনতি
(গ) শব্দার্থের প্রসার
(ঘ) শব্দার্থের রূপান্তর
উত্তরঃ (ঘ) শব্দার্থের রূপান্তর

৭৯। ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদিপশুর থাকার জায়গা’ এবং বর্তমান অর্থ ‘সমূহ’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অবনতি
উত্তরঃ (খ) শব্দার্থের রূপান্তর

৮০। ‘মার্জনা শব্দের আদি অর্থ ঘষামাজা’ এবং বর্তমান অর্থ ‘ক্ষমা’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) শব্দার্থের রূপান্তর
(খ) শব্দার্থের অপকর্ষ
(গ) শব্দার্থের উৎকর্ষ
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (গ) শব্দার্থের উৎকর্ষ

৮১। বাড়ন্ত শব্দের আদি বা মূল অর্থ ‘যা বৃদ্ধি পেয়েছে’ এবং শব্দার্থ পরিবর্তনের কারণে এখন তার অর্থ দাঁড়িয়েছে ‘ফুরিয়ে গিয়েছে’-এক্ষেত্রে নিম্নের কোন্ কারণটি যথাযথ?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের উৎকর্ষ
(গ) শব্দার্থের অপকর্ষ
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (গ) শব্দার্থের অপকর্ষ

৮২। দারুণ শব্দের আদি অর্থ-
(ক) অত্যন্ত
(খ) নির্মম
(গ) কাষ্ঠনির্মিত
(ঘ) সুন্দর
উত্তরঃ (গ) কাষ্ঠনির্মিত

৮৩। ‘কলম’ শব্দের আদি ও বর্তমান অর্থ হল-
(ক) স্বর বা খাগ এবং লেখনী
(খ) শর বা খাগ এবং লেখনী
(গ) শর বা খাগ এবং লিখন
(ঘ) শর বা খাগ এবং লেখন
উত্তরঃ (খ) শর বা খাগ এবং লেখনী

৮৪। ‘ঝি’ শব্দের আদি বা মূল অর্থ কী?
(ক) মেয়ে
(গ) যুবতি
(খ) পরিচারিকা
(ঘ) সুন্দরী
উত্তরঃ (ক) মেয়ে

 

File Details :

PDF Name : ভাষা MCQ প্রশ্ন উত্তর

Size : 676 KB

No. of Pages : 7

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here
দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 । Digwijoyer Rupkotha Kobitar MCQ Click here

Leave a Comment